এক্সপ্লোর

Nusrat Yash: মুখে হাসি, একে অপরের দিকে অপলক চাহনি, সোশ্যাল মিডিয়ায় প্রথম অকপট প্রেম যশরতের

একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি।

কলকাতা: একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি। বসন্তের অর্থ যেন 'যশরত'-এর নতুন এই ছবি।

সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করে নিয়েছিলেন যশও। তবে কিছুক্ষণ পরেই ছবিটি ডিলিট করে দেন তিনি। শেয়ার করা ছবির সঙ্গে নুসরত লেখেন, 'শেষদিন রাতের গল্প'

সদ্য বাংলাদেশ থেকে ফিরেছেন এই জুটি। এরপরেই দিল্লি পাড়ি দিয়েছিলেন নুসরত। অভিনেত্রী, স্ত্রী, প্রেমিকা, মা হওয়ার পাশাপাশি তিনি একজন সাংসদও। সংসদে নিজের বক্তব্য রেখেছেন তিনি। অন্যদিকে সেসময় সমুদ্রতীরে সময় কাটিয়েছেন যশ। কলকাতায় ফিরেই কাছাকাছি যশ-নুসরত। একটি অনুষ্ঠানে গিয়ে একসঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। গাঢ় মেরুন রঙের একরঙা পোশাকে ধরা দিলেন নুসরত। কালো শার্টে মানানসই যশ। দুজনের মুখেই হাসি। একে অপরের বাহুতে যেন হারিয়ে গিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন যশ-নুসরত। সূত্রের খবর, ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির ছবি শেয়ার করে নিয়েছেন যশ ও নুসরত দুজনেই। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত। সঙ্গে ভারি গয়না বেছে নিয়েছিলেন তিনি। মাথায় ছিল ফুলের সাজও। 

সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন যশও।  স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। সাজের ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমিও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নুসরত বা যশের সঙ্গে কোনও ছবি ভাগ করে নেননি তিনি।

‘গান বাংলা চ্যানেল’-এর ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’-এ নাচ করতে দেখা গিয়েছিল সানি লিওনিকে (Sunny Leone)। এদিন বিয়ের আসরে হাজির ছিলেন তিনিও। ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল নুসরত জাহানকে। নীরব হোসেন বিপরীতে একটি মিউজিক ভিডিওতে ছিলেন মিমি চক্রবর্তী। এঁরা সবাই হাজির ছিলেন বাংলাদেশের বিয়েবাড়িতে। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget