এক্সপ্লোর

Nusrat Yash: নুসরত নয়, সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে অন্য নামে সম্বোধন যশের!

Nusrat Yash Update: সোশ্যাল মিডিয়ায় গতকাল একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। সেখানে ফুলেল ব্রালেট আর ইঁটরঙা পোশাকে নজর কাড়ছেন নুসরত। সেই ছবিতে যশের মন্তব্য, 'ঝলমলে এবং আকর্ষণীয় আমান্ডা'

কলকাতা: গরমের পোশাকে সোশ্যাল মিডিয়ায় আলো ছড়াচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর আবেদনে যখন ঘায়েল নেটদুনিয়া, তখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে নুসরতের ছবিতে যশ দাশগুপ্তের (Yash Dashgupta) মন্তব্য।

সোশ্যাল মিডিয়ায় গতকাল একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। সেখানে ফুলেল ব্রালেট আর ইঁটরঙা পোশাকে নজর কাড়ছেন নুসরত। সেই ছবিতে যশের মন্তব্য, 'ঝলমলে এবং আকর্ষণীয় আমান্ডা' (Amanda)। আর সেই মন্তব্যের পাল্টা নুসরত লিখলেন, 'ধন্যবাদ জাকির স্যর' (Zakir Sir)। প্রসঙ্গত এই দুটি নুসরত ও যশ অভিনীত চরিত্রের নাম। 'এসওএস কলকাতা' ছবিতে এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন যশ ও নুসরত। শোনা যায়, এই ছবি থেকেই প্রেমের শুরু যশ ও নুসরতের। তাঁরা ছাড়াও এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও এনা সাহা (Ena Saha)। 

সোশ্যাল মিডিয়ায় এখন নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা নুসরত ও যশ। কিন্তু তাঁদের একরত্তি ঈশানের ছবি প্রকাশ করেননি তাঁরা। কিছুদিন আগেই বিদেশ সফরে গিয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। বিদেশ থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। ফ্লোরাল পোশাকে ঝলমল করছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা। 

আরও পড়ুন: Tapa Tini: সোনাঝুরির মাটিতেই ফের 'টাপা টিনি', মনামী, ঋতুপর্ণা নন, এবার নায়িকা ঐন্দ্রিলা!

কিছুদিন আগে নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কোমরে শাড়ির আঁচল গোঁজা, টান করে বাঁধা চুল, দায়িত্ব নিয়ে কালীপুজোর ভোগ রান্নায় ব্যস্ত তিনি। কে? উত্তরটা স্পষ্ট ভাইরাল ভিডিওতেই। তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। কয়েক সপ্তাহ আগেই যাঁর নামে 'নিখোঁজ' পোস্টার পড়েছিল বসিরহাট জুড়ে, তিনি এখন স্বমহিমায় হাজির নিজের অঞ্চলে। 

সূত্রের খবর, বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরত। পুজো উদ্বোধনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পরিপাটি শাড়ি সাজে সেখানে পৌঁছেও যান নুসরত। তবে কেবল উদ্বোধন নয়, হাত লাগান ভোগ রান্নাতেও। বিশাল কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে নুসরতের প্রশ্ন, পেরেছি? সঙ্গে সঙ্গে রান্নায় যোগ করা হয় মশলাও। ঘিরে থাকা তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, নুসরতের ব্যবহারে আপ্লুত সবাই। 

সেরা শিরোনাম

Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
Aamir Khan Marriage: মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?
মাত্র ১ দিন পরেই বিয়ে, আমির-গৌরীর বিশেষ দিনে থাকছে কী কী আয়োজন?

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget