এক্সপ্লোর

Olympics Day 2023: 'মেরি কম' থেকে 'ভাগ মিলখা ভাগ', ফিরে দেখা অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি বলিউডের ছবি

Bollywood: ২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবসে (International Olympics Day), একবার ফিরে দেখা যাক বলিউডের সেই সমস্ত কিছু ছবির ঝলক, যা বলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিম্পিক পদকজয়ীদের কথা। 

মুম্বই: বলিউডে (Bollywood) ছবি তৈরির বিষয় বিপুল, বিশাল তার বিস্তার। একাধিক ক্রীড়াবিদদের (athletes) জীবন নিয়ে, তাঁদের জীবনযুদ্ধ নিয়ে অজস্র ছবি হয়েছে বলিউডে। তাদের মধ্যে অনেক এমন গল্পও রয়েছে যাঁরা নিজেদের স্থান করে নিয়েছেন অলিম্পিকসে (Olympics)। 

২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবসে (International Olympics Day), একবার ফিরে দেখা যাক বলিউডের সেই সমস্ত কিছু ছবির ঝলক, যা বলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিম্পিক পদকজয়ীদের কথা। 

'গোল্ড' (Gold)

১৯৪৮ সালের 'সামার অলিম্পিকস'-এ স্বাধীন ভারতের হয়ে প্রথম সোনার পদক জেতেন তপন দাস। তাঁর জীবনের না বলা, অজানা গল্প বলে এই ছবি। ভারতের প্রথম জাতীয় হকি দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি। এই চরিত্রে ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। রিমা কাগতি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন কুণাল কপূর, মৌনী রায়, সানি সিংহ প্রমুখ। 

'ভাগ মিলখা ভাগ' (Bhaag Milkha Bhaag)

ভারতীয়দের প্রিয় 'ফ্লাইং শিখ'। মিলখা সিংয়ের আত্মজীবনীমূলক এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার। ছবির গল্প আবর্তিত হয়েছিল আর্থিক ও সামাজিক বাধা ও সমস্যা সত্ত্বেও মিলখা সিংয়ের বিশ্ববিখ্যাত স্প্রিন্টার ও অলিম্পিয়ান হয়ে ওঠার সফরের গল্প ঘিরে। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবি বিপুল সাড়া পায় দর্শকদের থেকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সোনম কপূরও।

'মেরি কম' (Mary Kom)

ওমং কুমার পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। মণিপুরের বাসিন্দা বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের গল্প নিয়ে এই ছবি। তাঁর প্রাক্তন কুস্তিগির বাবা ও গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে মেরি কম জিতেছিলেন ২০১২ সালের সামার অলিম্পিক্স। ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দর্শন কুমারও।

'সাইনা' (Saina)

এই ছবি অলিম্পিক পদকজয়ী শাটলার সাইনা নেহওয়ালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আমোল গুপ্তে পরিচালিত এই ছবি দেখায় প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের অলিম্পিক পদক জয়ের গল্প।

আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?

'সুলতান' (Sultan)

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড তারকা সলমন খান। তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। বক্স অফিসে ব্লকবাস্টার হয় এই ছবি। যদিও 'সুলতান' কোনও সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়, এটি কাল্পনিক। কীভাবে দেশের কুস্তিগিরেরা সব বাধা বিপত্তি পেরিয়ে বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন, সেই গল্প বলে 'সুলতান'। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget