এক্সপ্লোর

Om Sahani-Devlina: ২৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে দেবলীনা-ওমের 'ক্লাউন'

Om Sahani-Devlina Kumar: ছবির নাম ক্লাউন হলেও আদ্যোপান্ত ক্রাইম থ্রিলার এই ছবিটি। সমাজের চাপে পড়ে একজন মানুষের কোণঠাসা হয়ে যাওয়া আর তারপরে বেছে নেওয়া অপরাধের রাস্তা, সেই গল্পই তুলে ধরবে এই ছবি।

কলকাতা: জোকার.. ছোটবেলায় সার্কাসের মঞ্চে এই চরিত্র আসা মানেই হাসির হিল্লোল। কিন্তু সেই জোকার যদি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়? মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়?  মুক্তি পেল ঋক চট্টোপাধ্যায় পরিচালিক ছবি 'ক্লাউন'-এর ট্রেলার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওম সাহানি (Om Sahani),দেবলীনা কুমার (Devleena Kumar) ও ইন্দ্রনীল চৌধুরী (Indranil Chowdhury)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বি ডি মুখোপাধ্যায়। এই ছবি মুক্তি পাবে ২৫ নভেম্বর।                                                                                                                                                       

ছবির নাম ক্লাউন হলেও আদ্যোপান্ত ক্রাইম থ্রিলার এই ছবিটি। সমাজের চাপে পড়ে একজন মানুষের কোণঠাসা হয়ে যাওয়া আর তারপরে বেছে নেওয়া অপরাধের রাস্তা, সেই গল্পই তুলে ধরবে এই ছবি। জোকারের ভূমিকায় অভিনয় করছেন ওম। এই প্রথম এইরকম বেশে দেখা যাবে তাঁকে।                                                                                                                                                             

আরও পড়ুন: Ranveer Singh: কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেন রণবীর সিংহ?

প্রতিটি মানুষের দুটি দিক উঠে আসবে এই ছবিতে। আলো এবং ছায়া। প্রত্যেকেই চায় তাঁদের জীবনে কেবল আলো থাকুক। তাই তাঁরা তাঁদের প্রতি ঘটে যাওয়া নিত্যদিনের অন্যায়ের প্রতিবাদ করেন না। একদিন অত্যাচার সহ্য করতে করতে পিঠ দেওয়ালে ঠেকে গেলে তাঁদের সেই ছায়া রূপ বেরিয়ে আসে। পরিচালকের কথায়, 'আমাদের গল্পটা এমনই একটা ছায়ার গল্প। এক সাধারণ ছেলে, যার জীবনে সর্বদা অন্যায় হয়েছে। তার সামনেই তার বোনকে ধর্ষণ করা হয়। মায়ের সঙ্গে অবিচার করা হয়। যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তার কালো দিকটি বেরিয়ে আসে।'                                                                                                                                     

'জোকার'! এই জোকার শুধু নিজের বিচারই করেনি, সমাজে নিজের মতো করে প্রতিবাদের ঝড় তোলে, যা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। সমাজে আমরা পরিবর্তনের প্রবণতা দেখতে পাই। কিন্তু কোনও পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। তাই সময় ও আইনের নিয়ম অনুযায়ী একদিন 'জোকার' শেষ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায় জোকার কি সত্যিই শেষ? সেই উত্তর অবশ্য মিলবে ছবি থেকে। আরও কয়েকটি দিনের অপেক্ষা। ছবিটি মুক্তি পাবে সিনেরিও ফিল্মসের ব্যানারে ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget