এক্সপ্লোর

OMG 2 OTT Release: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে 'OMG 2', কবে থেকে দেখা যাবে নেটফ্লিক্সে?

Akshay Kumar: ২০১২ সালে মুক্তি পাওয়া 'ওএমজি - ওহ মাই গড' ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি এটি। ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২'। 'এ' ছাড়পত্র পাওয়া ছবি বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে।

নয়াদিল্লি: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) এই বছরের অন্যতম সফল ছবি 'ওহ মাই গড ২' (Oh My God 2)। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে (Netflix) দেখতে পাওয়া যাবে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) ছবি। কবে থেকে শুরু হবে স্ট্রিমিং?

নেটফ্লিক্সে আসছে 'ওএমজি ২'

অমিত রাইয়ের লেখা ও পরিচালনায় তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম (Yami Gautam)। পঙ্কজ এই ছবিতে একজন শিবভক্ত যাঁর নাম কান্তি শরণ মুদগল, এবং অক্ষয় কুমার ঈশ্বরের দূত। 

'কেপ অফ গুড ফিল্মস' ও 'ওয়াকাও ফিল্মস'-এর প্রযোজনায় এই ছবি টিনএজারদের একাধিক সমস্যার কথা তুলে ধরে এবং যৌনশিক্ষা যে কতটা জরুরি সেই প্রসঙ্গে বিশেষ বার্তা দেয়। 'ভায়াকম ১৮' নিবেদিত এই ছবিতে অভিনয় করেছেন পবন মলহোত্রও।                       

২০১২ সালে মুক্তি পাওয়া 'ওএমজি - ওহ মাই গড' ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি এই ছবি। ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২'। 'এ' ছাড়পত্র পাওয়া এই ছবি বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে। সম্প্রতি তাঁদের 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে এই ছবির ডিজিট্যাল মুক্তির তারিখ জানিয়েছে নেটফ্লিক্স। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আগামী রবিবার, ৮ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে 'ওহ মাই গড ২'। নেটফ্লিক্সের অফিসিয়াল হ্যান্ডলে লেখা হয় যে 'ওএমজি২ নেটফ্লিক্সে পৌঁছচ্ছে ৮ অক্টোবর।'

আরও পড়ুন: Boney Kapoor on Sridevi Death: 'সুন্দরী থাকতে খাবারে বাদ ছিল নুন', কড়া ডায়েটের জন্য অজ্ঞানও হতেন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন বনি কপূর

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন যে এই ছবি মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে এক বিশেষ সামাজিক বার্তাও দেবে। কিথু বদলের সঙ্গে এই ছবিটিকে 'এ' ছাড়পত্র দেওয়া হয় সেন্সর বোর্ডের তরফে। তবে পরিচালক অমিত রাই জানিয়েছিলেন যে ওটিটিতে এই ছবি কোনও ধরনের বদল ছাড়াই মুক্তি পাবে। প্রসঙ্গত, দর্শক প্রেক্ষাগৃহে এই ছবি দেখেন এবং প্রশংসায় ভরান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget