এক্সপ্লোর

Rishi Kapoor Birth Anniversary: ঋষি কপূরের ৭১তম জন্মবার্ষিকীতে 'চিন্টু স্যার'কে স্মরণ সঞ্জয় দত্তের

Sanjay Dutt Post: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সঞ্জয় দত্ত। সেখানে দেখা যাচ্ছে মাঝে দাঁড়িয়ে 'মুন্নাভাই'। একপাশে ঋষি কপূর, অন্যদিকে রণবীর কপূর। মুখে চওড়া হাসি।

নয়াদিল্লি: ৪ সেপ্টেম্বর, বর্ষীয়ান অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor birth anniversary) ৭১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর 'অগ্নিপথ' (Agneepath) ছবির সহ-অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কলম ধরলেন প্রয়াত অভিনেতার জন্য। আবেগঘন পোস্টে 'চিন্টু স্যার'কে স্মরণ করলেন তিনি। 

সঞ্জয় দত্তের স্মরণে 'চিন্টু স্যার'

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সঞ্জয় দত্ত। সেখানে দেখা যাচ্ছে মাঝে দাঁড়িয়ে 'মুন্নাভাই'। একপাশে ঋষি কপূর, অন্যদিকে রণবীর কপূর। মুখে চওড়া হাসি নিয়ে ছবি তুলেছেন তাঁরা। এই থ্রোব্যাক ছবি পোস্ট করে সঞ্জয় দত্ত লেখেন, 'চিন্টু স্যার পরিবারের থেকেও বেশি ছিলেন। তিনি একজন সেরা অভিনেতা এবং মানুষের সারমর্মকে মূর্ত করেছেন। ওঁর ছোঁয়াচে হাসি, গল্প ও অকৃত্রিমতা আমাদের একসঙ্গে বেঁধে রেখেছিল। ওঁর জন্মবার্ষিকীতে, তিনি যে শূন্যতা রেখে গেছেন তা স্পষ্ট, কিন্তু তাঁর স্মৃতির উষ্ণতা তাঁকে আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। মিস করি আপনাকে স্যার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

এই পোস্টে ইন্ডাস্ট্রির অনেকেই লাইক ও কমেন্ট করেছেন। শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূর লেখেন, 'শুভ জন্মদিন ঋষি আঙ্কল, আমার হৃদয়ের সবটা দিয়ে সবসময় ভালবাসা তোমার জন্য।' প্রসঙ্গত, শক্তি কপূর ও ঋষি কপূর একসঙ্গে অজস্র হিট ছবিতে কাজ করেছেন। 'বোল রাধা বোল', 'নসীব', 'সরগম' তার মধ্যে অন্যতম। 

স্মরণে ঋষি কপূর

ঋষি কপূরের 'আপ কে দিওয়ানে' ছবির সহ-অভিনেতা রাকেশ রোশনও একটি সাদা কালো ছবি পোস্ট করেন। লেখেন, 'চিন্টু, তোমাকে মিস করি বন্ধু, আজ ৪ সেপ্টেম্বর, উদযাপন করো।'

বাবার জন্মদিনে ছোট্টবেলার একটি ছবি পোস্ট করেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কপূরেও। বাবার কোলে খুদে ঋদ্ধিমা, পাশে নিতু সিংহ। মায়ের সঙ্গে ট্যুইনিং পোশাকে ঋদ্ধিমা, লিখলেন, 'পাপা কি কার্বন কপি'। অপর একটি ছবিতে লেখেন, 'শুভ জন্মদিন পাপা, আজ একটু বেশিই মিস করছি তোমাকে'। 


Rishi Kapoor Birth Anniversary: ঋষি কপূরের ৭১তম জন্মবার্ষিকীতে 'চিন্টু স্যার'কে স্মরণ সঞ্জয় দত্তের

আরও পড়ুন: Nabanita Das: 'জীবন পারফেক্ট না হলেও...', শাড়ি-শাঁখা-পলা-সিঁদুরে নবনীতা দাসের নতুন পোস্ট ভাইরাল

লিউকেমিয়া (রক্তের ক্যান্সার)-এ আক্রান্ত হন ঋষি কপূর। টানা ২ বছর ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে ৩০ এপ্রিল ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। নিউ ইয়র্কে চিকিৎসা চলছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget