এক্সপ্লোর

'All That Breathes': 'অস্কার ২০২৩'-এ মনোনীত শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' দেখা যাবে ভারতে, রইল সমস্ত তথ্য

'All That Breathes' Update: অস্কার ২০২৩-এর (Oscar 2023) মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। সম্মানিতও হয়েছে।

নয়াদিল্লি: অস্কার ২০২৩-এ (Oscars 2023) জোড়া জয় পেয়েছে ভারত। তবে এবারের অস্কারের দৌড়ে থেকেও জিততে পারেনি বাঙালি পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes)। তবে হাতে অস্কার না পেলেও এই তথ্যচিত্র (Documentary) মন জয় করেছে দেশ বিদেশের দর্শকের। এবার ছবিটি অবশেষে দেখা যাচ্ছে ভারতে। কোথায় দেখা যাবে 'অল দ্যাট ব্রিদস'? রইল তথ্য।

ভারতে মুক্তি পেল 'অল দ্যাট ব্রিদস'

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পরিচালক শৌনক সেন। তাঁর তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' অবশেষে দেখা যাবে ভারতে। তিনি ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'ঘোষণা করতে পেরে আনন্দিত হচ্ছি যে অবশেষে ভারতে 'অল দ্যাট ব্রিদস' দেখা যাবে। বাকি সমস্ত এইচবিও ছবি ও শোয়ের মতো, এই ছবিও রয়েছে জিও-তে। ছড়িয়ে দিন এই বার্তা।' শৌনক সেনের এই পোস্টে অনুরাগীদের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও। ছবির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 

অস্কার ২০২৩-এর (Oscar 2023) মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হলেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। সম্মানিতও হয়েছে। এর আগে গত ২২ মার্চ থেকে কিছুদিনের জন্য এই ছবি দেখা যাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। কিন্তু ১ এপ্রিল থেকে বিভিন্ন কারণে এইচবিও-র কোনও কনটেন্টই আর হটস্টারে দেখা যাচ্ছে না। ফলে 'অল দ্যাট ব্রিদস'ও দেখার সুযোগ পাওয়া যায়নি আর। অবশেষে সেই সুযোগ পাবেন দর্শক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shaunak Sen (@shaunak_sen)

শৌনক সেন পরিচালিত এই তথ্যচিত্র মহম্মদ সৌদ ও নাদিম শেগজাদ নামে দুই ভাইয়ের গল্প বলে। এই দুই ভাই অসুস্থ ও আঘাতপ্রাপ্ত পাখিদের, বিশেষত চিলদের উদ্ধার করে তাদের চিকিৎসা করে। তাদের সুস্থ করে তোলে। এই কাজে কার্যত দিনরাত এক করে নিজেদের জীবন উৎসর্গ করেছে। মানুষের সঙ্গে প্রকৃতি ও অন্যান্য প্রাণীর সম্পর্কের এক বিশেষ অধ্যায় দেখানো হয়েছে। 

আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

প্রায় ঘণ্টা দেড়েকের এই তথ্যচিত্রে রয়েছে একাধিক সাক্ষাৎকার। দুই ভাইয়ের নিরলস পরিশ্রমের খণ্ডচিত্র। শৌনক সেনের এই তথ্যচিত্র কান ২০২২-এ গোল্ডেন আই অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে। এছাড়াও শৌনকের ঝুলিতে রয়েছে সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালের (Sundance Film Festival) ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ: তথ্যচিত্র (World Cinema Grand Jury Prize: Documentary) পুরস্কার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget