এক্সপ্লোর

Regional OTT Platforms: উইকেন্ডে বিঞ্জ-ওয়াচ, নজরে থাকুক একগুচ্ছ রিজিওনাল ওটিটি প্ল্যাটফর্ম, মন ভাল করবে কনটেন্ট

Regional Content: বলিউড এবং হলিউড ছবির পাশাপাশি বিভিন্ননাচলিক ভাষার সিনেমা, সিরিজ দেখার ক্ষেত্রেও আগ্রহ বাড়ছে দর্শকদের।

Regional OTT Platforms: বিনোদনের জন্য এখন জনপ্রিয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platforms)। বাড়ি বসেই দেখে নেওয়া যায় পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ, এমনকি মেগা ধারাবাহিক। একটানা দেখতে হবে এমন কথা নেই। ইউজার নিজের পছন্দের সময়ে বসে মনপসন্দ কনটেন্ট দেখা নিতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্ম বলতে সাধারণত আমাদের মাথায় আসে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের নাম। বৃহত্তর ক্ষেত্রে এই তিন মাধ্যমের জনপ্রিয়তা বিপুল। তবে এইসব বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের ছটায় অনেকসময়েই আড়াল হয়ে যায় বেশ কিছু রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্ম (Regional OTT Platforms)। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, আঞ্চলিক ওটিটি মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে। FICCI- ইয়ার এন্ডিং পর্যবেক্ষণ অনুসারে রিজিওনাল কনটেন্ট ২৭ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছিল ২০২১ সালে। অনুমান বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রিজিওনাল কনটেন্টের পরিমাণ ২০২ সালের ২৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৫৪ শতাংশ, অর্থাৎ পুরো দ্বিগুণ হতে চলেছে। ইদানীং দক্ষিণী ছবির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। ওটিটি মাধ্যমে অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা'- র সাফল্য সেটাই প্রমাণ করে। 

আঞ্চলিক অর্থাৎ রিজিওনাল কনটেন্ট দেখার জন্য আপনার ফোনে রাখতেই পারেন এই ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপগুলো

হইচই (বাংলা)- মূলত বাংলা কনটেন্ট দেখতে পাবেন সাবস্ক্রিপশন ভিত্তিক এই স্ট্রিমিং সার্ভিসে। প্রায় ৫০০ বাংলা সিনেমা, ১০০০ বাংলা গানের গ্লোবাল স্ট্রিমিং হবে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এই ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছিল। এই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে SVF Entertainment Pvt Ltd। হেডকোয়ার্টার রয়েছে কলকাতায়। অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং অ্যান্ড্রয়েড টিভি- এই সমস্ত ডিভাইসে চলবে হইচই ওটিটি প্ল্যাটফর্ম। তাই ভাল বাংলা সিনেমা দেখতে চাইলে একবার অন্তত চোখ বুলিয়ে নিতে হবে হইচই অ্যাপে। 

AAONXT (All about originals)- এটি একটি স্বাধীন এবং প্রিমিয়াম ওটিটি মাধ্যম। এখানে এক্সক্লুসিভ ওড়িয়া কনটেন্ট পাওয়া যাবে। ওর্থাত ওড়িয়া ভাষায় বা ওড়িশাতে তৈরি কনটেন্ট দেখা যায়ে এই মাধ্যমে। ২০২০ সালে কৌশিক দাস নামের এক ব্যক্তি এই প্ল্যাটফর্ম চালু করেছিলেন। ওড়িশার বিনোদন দুনিয়ায় লুকিয়ে থাকা ভাল ভাল কনটেন্ট গ্লোবাল মার্কেটে নিয়ে আসার জন্যই তৈরি করা হয়েছে এই ওটিটি মাধ্যম। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি সবই পাওয়া যাবে এক ছাদের তলায়। বাংলা অহমিয়া এবং মালয়ালি দর্শকদের জন্যেও নিজেদের প্ল্যাটফর্ম আপডেট করার কথা ভাবছেন নির্মাতারা। আপাতত ওড়িশার সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক পাওয়া যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। 

Sun NXT- ২০১৭ সালের জুন মাসে তৈরি হয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। Sun TV Network এই মাধ্যম তৈরি করেছে। এখানে দেখা যায় দক্ষিণী কনটেন্ট। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়- সব ভাষার কনটেন্টই এই মাধ্যমে দেখা যাবে। এর পাশাপাশি পাশাপাশি বাংলা এবং মারাঠি ভাষাতেও কনটেন্ট দেখা যাবে Sun NXT ওটিটি প্ল্যাটফর্মে। এই ওটিটি প্ল্যাটফর্মের ইউএসপি হল এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওটিটি প্ল্যাটফর্ম। লো ব্যান্ডউইথেও ভিডিও এবং অডিও কোয়ালিটি দুর্দান্ত থাকে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং স্মার্ট টিভিতে চালু থাকবে এই ওটিটি মাধ্যম। 

Koode- এই শব্দের অর্থ হল 'সঙ্গে আছি'। এক্সকলুসিভ মালয়ালম কনটেন্ট দেখা যায় এই মাধ্যমে। এই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে Studio Mojo। মালয়ালি ভাষায় যেসব কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা কনটেন্ট তৈরি করেন সেগুলো থাকছে এই মাধ্যমে। তার ফলে তৈরি হবে দারুণ আকর্ষণীয় একটি প্ল্যাটফর্ম। এখানে থাকে অরিজিনাল কনটেন্ট। ইউটিউবের মত অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকেও খুব ভাল মানের কনটেন্ট এই মাধ্যমে নিয়ে আসেন নির্মাতারা। 

Planet Marathi- ২০১৭ সালে তৈরি হয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। বিশ্বের প্রথম এমন ওটিটি প্ল্যাটফর্ম এটি যা মারাঠি ইন্ডাস্ট্রির জন্য তৈরি হয়েছিল। মারাঠি সিনেমার দুর্দান্ত সব নিদর্শন পাওয়া যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। মারাঠিক ছবির পাশাপাশি সেখানকার শিল্প-সংস্কৃতির ছোঁয়াও পাওয়া যাবে এই ওটিটি মাধ্যমে। এক্সক্লুসিভ এবং উন্নত মানের সমস্ত কনটেন্ট রয়েছে প্ল্যানেট মারাঠি ওটিটি প্ল্যাটফর্মে। অরিজিনাল কনটেন্টের সম্ভারও দুর্দান্ত।

আরও পড়ুন- ২০২২-এর বক্স অফিস দাপিয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২', তারকা যশের জন্মদিনে ফিরে দেখা

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget