এক্সপ্লোর

Yash Birthday: ২০২২-এর বক্স অফিস দাপিয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২', তারকা যশের জন্মদিনে ফিরে দেখা

Actor Yash Birthday: ২০২২ সালে, মেগাস্টার যশ অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' বিশ্বজুড়ে ১৬৪ কোটি টাকার ব্যবসা দিয়ে খাতা খোলে। ছবির হিন্দি সংস্করণ একাই ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে।

নয়াদিল্লি: আজ দক্ষিণী তারকা যশের জন্মদিন (Happy Birthday Yash)। কন্নড় অভিনেতার (Kannada Actor) আসল নাম নবীন কুমার গওডা (Naveen Kumar Gowda)। তবে তিনি যশ নামেই খ্যাত। এই বছর তিনি ৩৭তম জন্মদিন পালন করছেন। এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন 'কেজিএফ' (KGF) অভিনেতা। 

শুভ জন্মদিন যশ

২০০০-এর কোঠায় ধারাবাহিকের হাত ধরে কর্মজীবন শুরু করেন যশ। ২০০৭ সালে প্রথম তিনি 'জামবারা হুড়ুগি' ছবি দিয়ে বড়পর্দার যাত্রা শুরু। তবে প্যান ইন্ডিয়া ছবি 'কেজিএফ'-এর হাত ধরে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। প্রথম ছবির পর দ্বিতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শক। ২০২২ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলির মধ্যে অন্যতম 'কেজিএফ ২' (KGF: Chapter 2)। 

২০২২ সালে, মেগাস্টার যশ অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' বিশ্বজুড়ে ১৬৪ কোটি টাকার ব্যবসা দিয়ে খাতা খোলে। ছবির হিন্দি সংস্করণ একাই ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। বলিউডের বড় বাজেটের ছবি, এমনকী হলিউডের 'অবতার' ও 'স্পাইডারম্যান'-এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও জোর টক্কর দিয়েছে এই ছবি। 'কেজিএফ: চ্যাপ্টার ২' কেবলমাত্র ২০২২ সালের নয়, ভারতীয় সিনেমার ইতিহাসেই প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে স্থান করে নিয়েছে।

'কেজিএফ'-এর দুর্দান্ত সাফল্যের পর চ্যাপ্টার ২ রেকর্ড ভাঙতে থাকে একের পর এক এবং অবশেষে ১০০০ কোটির রেকর্ড ভাঙার ক্ষেত্রে চতুর্থ ভারতীয় চলচ্চিত্র এবং সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে।

আরও পড়ুন: Rohit Shetty: চোট সারিয়ে কয়েক ঘণ্টায় শ্যুটে ফিরলেন রোহিত শেট্টি! 'অনুপ্রেরণা', বললেন সিদ্ধার্থ মলহোত্র

যশ তাঁর বিপুল জনপ্রিয়তা, অনবদ্য শৈলী এবং প্রতিভার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন, একইসঙ্গে মেগাস্টার তাঁর প্রতিটি পদক্ষেপে জয়লাভ করার আশা রাখছেন এখন। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এখন আপনি কী করছেন, আর কী করতে পারেন (কেজিএফের সাফল্যের পর), আমি তাঁদের বলি যে কী মনে হয় এটাই শেষ, এটাই (কেজিএফের সাফল্য ও বক্স অফিস আয়) সর্বোচ্চ, সেটা হতে পারে আপনাদের বা অন্য কারও কাছে। আমি এমন নই যে বলবে আমার এই সাফল্য ভাঙিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এখন আরাম করতে হবে। আমি এমন কেউ নই যে প্রশাসনের জন্য তৈরি হয়েছে, আমি এমন একজন যাকে আরও অনেক কিছু জয় করার জন্য তৈরি করা হয়েছে। লড়াই করতে করতে মারা গেলেও কোনও ব্যাপার না কিন্তু আমি চাই যে আমি এমন কোনও কাজ করতে করতে মৃত্যু বরণ করি যা আমাকে উত্তেজিত করে।'

'কেজিএফ'-এর রকির পর অভিনেতা যশ তাঁর ১৯তম ছবির মাধ্যমে ফের দর্শকের মন জয় করতে তৈরি। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget