এক্সপ্লোর

Elvish Yadav: কাকভোরে এলভিস যাদবের বাড়ি লক্ষ করে গুলি! সলমন ঘনিষ্ঠ হওয়ার ফল?

Elvish Yadav House Firing: গুরুগ্রাম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে এলভিস যাদবের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়, বাইকে করে, মুখ ঢেকে আসা ৩ আততায়ীকে

কলকাতা: বিতর্কিত ইউটিউবারের বাড়ি লক্ষ করে গুলি! ২ ডজন গুলি চলল বিতর্কিত ইউটিউবার ও বিগ বস (Big Boss) জয়ী এলভিস যাদব (Elvish Yadav)-র বাড়ি লক্ষ করে। জানা যাচ্ছে, রবিবার, ছুটির দিন সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, বাইকে করে ৩ জন এসেছিলেন এলভিস যাদবের বাড়ির সামনে। তাঁরাই ২ ডজন গুলি চালান এলভিস যাদবের বাড়ি লক্ষ করে। সেক্টর ৫৭-এ এলভিস যাদবের বাড়ি। সেই বাড়ি লক্ষ্য করেই গুলি চালান আততায়ীরা। তবে হতাহতের কোনও খবর নেই। কেউ আহত ও হননি। জানা যাচ্ছে, গুলি মাটিতে ও ২ তলার দেওয়ালে লাগে। এই বাড়িরই ৩ ও ৪ তলায় থাকেন বিতর্কিত ইউটিউবার এলভিস যাদব। তবে সেই সময়ে তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন তাঁর পরিবারের বেশ কিছু মানুষ। তবে কারোরই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির দেওয়ালে গুলি লাগে। 

গুরুগ্রাম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভোরের দিকে এলভিস যাদবের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়, বাইকে করে, মুখ ঢেকে আসা ৩ আততায়ীকে। ৩ জনেই বাইকে ছিলেন। পিআরও গুরুগ্রাম পুলিশ, সন্দীপ কুমার জানান, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এলভিস যাদবের বাড়ি লক্ষ করে গুলি ছোঁটা হলেও, সেই সময়ে বাড়িতে ছিলেন না এলভিস যাদব। কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় পুলিশের দল। গোটা এলাকা ভালভাবে তল্লাশি করা হয়। সংগ্রহ করা হয় ফরেন্সিক নমুনাও। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। আইনত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। একবার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলেই শুরু হবে অফিশিয়ালি তদন্ত। 

এই ঘটনা সম্পর্কে এলভিস যাদবের বাবা বলেছেন, 'ঘরের মধ্যে আমরা ঘুমাচ্ছিলাম। আততায়ীরা বাইকে করে আসে আর আমাদের বাড়ি লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। বাইকে ৩ জন ছিলেন। ৩ জনের মুখই ছিল মাস্কে ঢাকা। ওদের মধ্যে একজন বাইকেই বসেছিল। বাকি ২ জন বাইক থেকে নামে আর আমাদের বাড়ি লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। ২৫ থেকে ৩০টা গুলি চালানো হয়। তারপরে তারা এই জায়গা ছেড়ে চলে যায়। এই ঘটনার আগে এলভিস কোনও রকমের হুমকি পায়নি। আপাতত নিজের কাজে শহরের বাইরে রয়েছে এলভিস।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget