এক্সপ্লোর

Salman Khan: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা, ব্রিটেন সফর পিছোলেন সলমন খান, কী জানালেন ভাইজান?

Pahalgam Incident: সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ,বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, কৃতী স্যানন, দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পলের যাওয়ার কথা ছিল।

Salman Khan: পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন সলমন খান। এবার ব্রিটেন সফর বাতিলের ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন বলিউডের ভাইজান। অনুষ্ঠানের নাম 'বলিউড বিগ ওয়ান ট্যুর'। ৪ এবং ৫ মে, ব্রিটেনে সলমন খান-সহ বি-টাউনের আরও অনেক অভিনেতারই এই সফরে উপস্থিত থাকার কথা ছিল। তবে এই ইভেন্টই বাতিল করা হয়েছে আপাতত। সলমন খান জানিয়েছেন, ব্রিটেন সফরেএ এই অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হচ্ছে। আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে অনুষ্ঠান। পরবর্তী সময়ে নতুন তারিখ প্রকাশ করা হবে। সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ,বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, কৃতী স্যানন, দিশা পাটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পলের যাওয়ার কথা ছিল। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে সলমন খান নিজেই জানিয়েছেন যে এই অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে।   

ইনস্টাগ্রামে যে পোস্টার সলমন শেয়ার করেছেন তার উপর লেখা রয়েছে 'পোস্টপন্ডেড'। আর ওই পোস্টারেই ঝলক মিলেছে 'দ্য বলিউড বিগ ওয়ান; ইউকে ট্যুরে বাকি যেসব অভিনেতাদের যাওয়ার কথা ছিল, তাঁদের। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে কী লিখেছেন সলমন খান, দেখে নিন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন সলমন খান। এক্স মাধ্যমে অভিনেতা লিখেছিলেন, 'কাশ্মীর, মর্তের স্বর্গ এখন নরকে পরিণত হয়েছে। যে সমস্ত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আমি মন থেকে তাঁদের পরিবারের সঙ্গে রয়েছি। একজন নিরীহ মানুষকে মারাও গোটা পৃথিবীকে মারার সমান।' 

 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। পহেলগাঁওয়ের কাছে পর্যটকদের 'মাস্ট ভিজিট প্লেস' বৈসারন উপত্যকা রয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই জায়গা 'মিনি সুইৎজারল্যান্ড' নামেও পরিচিত। সেখানেই পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে। ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। জঙ্গিরা এসে পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চায়। জিজ্ঞেস করে হয় কারা হিন্দু, কারা মুসলমান। তারপর 'কলমা' পড়তেও বলা হয়। এরপর বেছে বেছে টার্গেট করা হয় হিন্দু পর্যটকদের, মূলত পুরুষদের। মাথায় গুলি করে খুন করা হয়েছে সাধারণ পর্যটকদের। তাঁদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক স্থানীয় কাশ্মীরি যুবক সৈয়দ আদিল হুসেন, যিনি পেশায় টাট্টু ঘোড়ার চালক। 

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget