এক্সপ্লোর

অমর্ত্য সেন তথ্যচিত্রে ব্যবহৃত শব্দে ভারতীয় সংস্কৃতির অবমাননা হয়েছে, সাফাই পহলাজ নিহালনির

মুম্বই: পরিচালক সুমন ঘোষের অমর্ত্য সেনের ওপর তথ্যচিত্র দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের ছটি শব্দ মোছার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। বদলে শোনা যাবে বিপ। তবে বোর্ডের প্রধান পহলাজ নিহালনির কাছে গোটা ঘটনার ব্যাখ্যা আছে। তাঁর দাবি, ওই শব্দগুলি ভারতীয় সংস্কৃতি ও গণতন্ত্রের অবমাননা করেছে। তাই সেগুলির জায়গায় বিপ বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। নিহালনি বলেছেন, নোবেলজয়ীর ওপর ওই তথ্যচিত্রে দেশের রাজনীতি ও ধর্মকে অসংবেদনশীল হিসেবে দেখানো হয়েছে। এতে শান্তিভঙ্গ হতে পারে। তাঁর মন্তব্য, অমর্ত্য এক জায়গায় দেশের গণতন্ত্রের কথা বলতে বলতে গুজরাতের অপরাধ বা ক্রিমিনালিটিজের কথা উল্লেখ করেছেন। তাই গুজরাত শব্দটি হঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এক জায়গা থেকে সরানো হয়েছে ভারত শব্দটি। আবার এক জায়গায় হিন্দুর নানা ব্যাখ্যা দিচ্ছিলেন অমর্ত্য, তাই হিন্দু শব্দটি তুলে নেওয়া হয়েছে। আবার ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি গরুকে তুচ্ছ আখ্যা দিয়েছেন, তাই সরিয়ে দেওয়া হয়েছে গরু শব্দটি। এছাড়াও সরানো হয়েছে ইউজড, দিজ ডেজ-এর মত শব্দ। নিহালনির মতে, এই শব্দগুলি বিপ করে দেওয়ার ফলে শিল্পীর স্বাধীনতা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। একে বরং সদর্থক রূপে দেখা উচিত। বরং তথ্যচিত্র নির্মাতারাই আইন ভেঙেছেন বলে তাঁর দাবি। তাঁরা সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় ছবিটির স্ক্রিনিং করছেন। এটা ঠিক নয়। তাঁর প্রশ্ন, মতপ্রকাশের স্বাধীনতা জরুরি ঠিকই কিন্তু আইন ভাঙার ব্যাপারে কার কি মতামত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: '১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
'১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত

ভিডিও

Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget