এক্সপ্লোর

Panchayat: কবে আসবে 'পঞ্চায়েত ৫' ? জল্পনা বাড়িয়ে অনুরাগীদের জবাব দিলেন সিরিজের 'রিঙ্কি'

Panchayat 5 Release Timeline: একটি সাক্ষাৎকারে এই 'পঞ্চায়েত' সিরিজের 'রিঙ্কি' চরিত্রের অভিনেত্রী সানভিকা জানান যে এরপরে ঠিক কবে আসবে পঞ্চায়েত সিজন ৫।

Panchayat 5 Timeline: বহু প্রতীক্ষিত 'পঞ্চায়েত সিজন ৪' গত ২৪ জুন আমাজন প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ার হয়েছিল যা অনুরাগীদের আনন্দের মাত্রা আরও কয়েকগুণে বাড়িয়ে দিয়েছে। কারণ প্রথমে জানানো হয়েছিল যে ২ জুলাই এই জনপ্রিয় ওয়েব সিরিজ (Panchayat) মুক্তি পাবে। কিন্তু পরে প্রত্যাশার চেয়েও অনেক আগেই মুক্তি পায় এই সিরিজ। এখন দেশজুড়ে 'পঞ্চায়েত সিরিজ' (Panchayat 4) নিয়ে চরম উত্তেজনা চলছে। এই ওয়েব সিরিজের চতুর্থ সিজনে বুদ্ধিদীপ্ত হাস্যরস, আবেগের গভীরতা প্রকাশ পেয়েছে পূর্ণ মাত্রায়।

মঞ্জু দেবী (নীনা গুপ্তা) বনাম ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)-র সংঘর্ষ এবং রিঙ্কি (সানভিকা) ও সচিব জী (জিতেন্দ্র কুমার)-র মধ্যে প্রেমের গল্পের মধ্য দিয়ে অদ্ভুত বুননে এই সিজনের কাহিনিক্রম এগিয়ে গিয়েছে। এই সিজনে সমস্ত চরিত্রেই এসেছে নতুন মোড়। চরিত্রের বিবর্তনও হয়েছে খানিক। তবে এই সিজনের কাহিনির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে ফুলেরা গ্রামের নির্বাচনী প্রক্রিয়া।

ওটিটি প্লে-র সঙ্গে একটি সাক্ষাৎকারে এই 'পঞ্চায়েত' সিরিজের 'রিঙ্কি' চরিত্রের অভিনেত্রী সানভিকা জানান যে এরপরে ঠিক কবে আসবে পঞ্চায়েত সিজন ৫। এই সিরিজের পরের সিজন সম্পর্কে খানিক তথ্য ভাগ করে নেন অভিনেত্রী।

আনুষ্ঠানিকভাবেই শুরু হচ্ছে পঞ্চায়েত সিজন ৫-এর কাজ

অনুরাগীদের উত্তেজনা জল্পনা আরও বাড়িয়ে অভিনেত্রী সানভিকা নিশ্চিত করে বলেন যে, 'পঞ্চায়েত সিজন ৫ তৈরি হতে চলেছে। অর্থাৎ এই সিরিজের পরের সিজন আসবেই নিশ্চিত। সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, 'পঞ্চায়েত সিজন ৫-এর কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে হয়ত আগামী বছরের মাঝামাঝি বা আগামী বছরের কোনও এক সময়ে এই সিজন মুক্তি পাবে। আমরা সম্ভবত পঞ্চায়েত সিজন ৫-এর জন্য শ্যুটিং শুরু করব এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে। চিত্রনাট্য লেখা শুরু হয়ে গিয়েছে, আর তাই এই লেখা শেষ হলেই শ্যুটিং শুরু হবে।'

পঞ্চায়েত সিজন ৪-এ কী আশা করা যাচ্ছে

'পঞ্চায়েত' সিরিজের এই নতুন সিজনে ফুলেরা গ্রামে এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। মঞ্জু দেবী ও ক্রান্তি দেবীর মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ক্ষমতা, নিয়ন্ত্রণ, গ্রামবাসী ও নেতাদের সংঘর্ষের এক নতুন মোড় দেখতে পাবেন এই সিজনে।

কারা অভিনয় করছেন

'পঞ্চায়েত' সিরিজের শুরু থেকেই কিছু চরিত্রের অভিনেতাদেরই দেখা মিলেছে বারবার। পঞ্চায়েতের সিজন ৪-এ অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝা সহ আরও অনেক অভিনেতা। পরিচিত মুখগুলি একইভাবে হাস্যরস ও কাহিনি অনুসারী প্রাসঙ্গিকতা দিয়ে অনুরাগীদের মন ভরিয়েছে।

'পঞ্চায়েত সিজন ৪'-এর প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন দীপক কুমার ও চন্দন কুমার। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। সিরিজের পরিচালক হিসেবে কাজ করেছেন দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়বর্গীয়।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget