এক্সপ্লোর

Panchayat Election Result : জয়ের ১২ ঘণ্টার মধ্যেই ৩ সিপিএম এবং ১ বিজয়ী নির্দল তৃণমূলে যোগ

TMC : সন্ত্রাসের কারণেই দল বদল, দাবি সিপিএম-এর (CPM)। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার শাসকদলের।

কলকাতা : একদিকে সবুজ ঝড়। অন্যদিকে দলবদলের হিড়িক। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলে তৃণমূলের (TMC) জয়জয়কার। জয়ের ১২ ঘণ্টার মধ্যেই একাধিক জায়গায় বিরোধী থেকে নির্দশ, যোগ দেওয়া শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। ৩ সিপিএম (CPM) এবং ১ বিজয়ী নির্দল প্রার্থী (Independent Winner) যোগ দিলেন তৃণমূলে।

কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ৪ প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। সন্ত্রাসের কারণেই দল বদল, দাবি সিপিএম-এর (CPM)। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার শাসকদলের। পূর্ব বর্ধমানের কালনাতেই দেখা গিয়েছিল জেতার পর গণনাকেন্দ্র থেকেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী গীতা হাঁসদা। 

দলবদল প্রসঙ্গে সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক বলেছেন, 'তৃণমূলের সন্ত্রাসের থেকে পরিবারকে বাঁচাতে সিপিএম ছেড়ে ওরা তৃণমূলে যোগ দিয়েছে।' পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'কোনও ভয় দেখানো হয়নি। ওরা  সিপিএমের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছে। নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডল গ্রামবাসীদের দাবিতে তৃণমূলে যোগ দিয়েছেন।'

এদিকে, ভোটের ফল ঘোষণার পরেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনে বিজেপির টিকিটে জয়ী হন সলমা মুর্মু। ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয়, তাই শাসকদলে যোগদান, দাবি দলত্যাগী প্রার্থীর। ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে, অভিযোগ বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

এদিকে, উত্তর দিনাজপুরে গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে মার খেলেন চোপড়ার তৃণমূল বিধায়ক। নাক ফাটল হামিদুল রহমানের। তৃণমূলের টিকিট না পেয়ে জেলা পরিষদের আসনে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান বিধায়কের মেয়ে আরজুনা বেগম। অভিযোগ, ভোট গণনা চলাকালীন গতকাল রাত আড়াইটে নাগাদ গণনা কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত তৃণমূল বিধায়ক ও তাঁর এক অনুগামী শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক।  

আরও পড়ুন- গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩

পনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget