এক্সপ্লোর

শ্যুটিং ফ্লোরে বিরিয়ানি রান্নায় ব্যস্ত 'শাহাজাদী' পাওলি

ফ্লোরে রান্না তৈরি হচ্ছে 'বিরিয়ানি'। রাঁধুনি? অর্জুন দত্ত আর পাওলি দাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর 'থ্রি কোর্স মিল দিয়েই শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী।

কলকাতা: ফ্লোরে রান্না তৈরি হচ্ছে 'বিরিয়ানি'। রাঁধুনি? অর্জুন দত্ত আর পাওলি দাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর 'থ্রি কোর্স মিল' দিয়েই শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী। শ্যুটিং ফ্লোরে পাওয়া ১০ মিনিটের ছোট্ট বিরতিতে এবিপি লাইভকে জানালেন শ্যুটিং-এর খুঁটিনাটি। 

পরিচালক অর্জুন দত্তের সঙ্গে প্রথম কাজ পাওলির। অভিনেত্রী বলছেন, 'এই প্রথম এমন একটা চরিত্রে আমি অভিনয় করছি যেটা আমার বয়সের থেকে অনেক বেশি পরিণত। চরিত্রটা ভীষণ অদ্ভুত। নিজেকে নিজে শাহাজাদী মনে করে সে। পরিবারের শিরদাঁড়া কিন্তু তাঁর নিজের একটা নিজস্ব কল্পনার জগত আছে। অর্জুন খুব সুন্দর করে শাহাজাদী চরিত্রটাকে আর ওর কল্পনার জগতটাকে সাজিয়েছে। শ্যুটিং-এ এমন কিছু জিনিস ব্যবহার হয়েছে যেগুলো স্বাভাবিক জীবনে হয় না। ইউটোপিয়া বলতে পারেন। এক্ষেত্রে সিনেমাটোগ্রাফার জয় খুব সাহায্য করছে। ভারি সুন্দর করে আয়োজন করেছে সব।'

করোনা পরিস্থিতির জন্য স্থগিত গয়ে গিয়েছিল 'বিরিয়ানি' ছবির শ্যুটিং। পাওলি বলছেন, 'অর্জুনের সঙ্গে এই কাজটা নিয়ে অনেকদিন আগেই কথা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য শ্যুটিংটা পিছিয়ে যায়। প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি। অনেক প্রত্যাশা রয়েছে।' অভিনেত্রী যোগ করলেন, 'ছবিতে কে এন রায়নাও রয়েছেন। ওনার সঙ্গেও আমার এটা প্রথম কাজ হবে। যদিও উনি আজ সেটে নেই। কাল থেকে ওনার সঙ্গে কাজ করব।'

করোনা পরিস্থিতির মধ্যেও সুরক্ষাবিধি মেনে শুরু হয়েছে বাংলা ছবির শ্যুটিং। পাওলি বলছেন, 'গতবছর অগাস্ট মাসে শ্যুটিং করেছি আমি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর এই প্রথম শ্যুটিং ফ্লোরে ফেরা আমার। বার বার সেট স্যানিটাইজ করা হচ্ছে। আমরা সবাই মাস্ক পরে রয়েছি। সেটে যতটা সম্ভব কম লোক রাখা হয়েছে।

'থ্রি কোর্স মিল' একটি অ্যান্থোলজি। অ্যান্থোলজির অন্য দুটি ছবির নাম 'বেবি ফুড' ও 'রেড ভেলভেট'। এরমধ্যে 'বিরিয়ানি'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত। শিলাদিত্য মৌলিক পরিচালনা করছেন 'বেবি ফুড' ছবিটি। 'রেড ভেলভেট' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাশিস আচার্য।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget