এক্সপ্লোর

Parambrata on RG Kar Issue: এই আন্দোলনের গায়ে রাজনৈতিক রং দিতে পারলে, শাসক-বিরোধীদের সুবিধা হত: পরমব্রত

Parambrata Chatterjee on RG Kar Issue Update: পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, 'যখন কোনও রাজনৈতিক ছাতার তলায় না এসে একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করেন, তখন শাসক-বিরোধী সবাই চেষ্টা করে সেই আন্দোলনটাকে খাটো করতে'

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন, কুরুচিকর আক্রমণ মন্ত্রী স্বপন দেবনাথের। তিনি বলছেন, 'রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? আমার এলাকায় একটি হোটেলে, মহিলারা রাতে মদ খেতে যান। বলে দিয়েছি, এখন থেকে আর ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না। কোনও অঘটন ঘটলে কী হবে? সে জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। মোমবাতি জ্বালান, মিছিল করুন, কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন মা-বাবা। কিছু হলে আমাদের ঘাড়ে দায় এসে পড়ছে', আজ যাঁরা প্রতিবাদ করছেন, কাল তাঁরা বিদেশে ঘুরতে যাচ্ছেন, মন্তব্য মন্ত্রী স্বপন দেবনাথের। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা

বুধবার, এই বিষয় নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, 'যখন কোনও রাজনৈতিক ছাতার তলায় না এসে একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করেন আর সেই আন্দোলন সফল হতে থাকে, তখন শাসক-বিরোধী সবাই চেষ্টা করে সেই আন্দোলনটাকে খাটো করতে। এটা আমরা বার বার দেখেছি। NRC-CAA-র সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসকদল কখনও তাঁদের 'আরবান নকশাল' বা 'অ্যান্টি ন্যাশনাল' বলছে। আমরা কৃষক আন্দোলনের সময়ও একই ছবি দেখেছি। বলা হয়েছে এটা কৃষকদের আভ্যন্তরীণ বিষয়.. বাইরের লোকেরা কথা বলছে কেন? কৃষকেরা কী গাড়ি করে আন্দোলন করতে আসছেন সেই ছবি দিয়ে কেন্দ্রীয় শাসকদল পোস্ট করছিলেন। বর্তমানে আমি একটুও বিস্মিত হচ্ছি না যে রাজ্যের শাসকদলের একটা বিশেষ অংশ অন্তত এই আন্দোলনটাকে খাটো করতে চাইছেন। তাঁদের খুব সুবিধা হত, যদি এই আন্দোলনটা একটা বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত। তাহলে তাঁরা সরাসরি এটার বিরোধীতা করতে পারতেন বা তাঁদের নিজেদের কোর্টে বলটা চলে আসত। কিন্তু সাধারণ মানুষেরা যেহেতু গত দেড় মাস ধরে এই আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগতে দেননি, সেই কারণে শাসক-বিরোধী সবার খুব সমস্যা হচ্ছে। হলে তাঁদের খুব সুবিধা হত। কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না। এতে সৌগতবাবু, স্বপনবাবু, শুভেন্দুবাবুর মন খারাপ হলে কিছু করার নেই। ডাক্তার বা সাধারণ মানুষের এই অরাজনৈতিক আন্দোলনটা কিন্তু মানুষের মনে থাকবে।

আরও পড়ুন: Rakhi Sawant: কেউ কাজ দেয়নি.. নিজেকে লঞ্চ করার জন্য বাড়ি বিক্রি করে দিয়েছিলেন রাখী সবন্ত!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget