এক্সপ্লোর

লন্ডনে গিয়ে এক নায়িকার সঙ্গে পথ হারালেন পরমব্রত!

লন্ডনে শ্যুটিং করতে গিয়ে পথ হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়! আর তাঁর সঙ্গে পথ হারিয়েছেন ইশা সাহা আর উজান গঙ্গোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর দিলেন অভিনেতা। 

কলকাতা: লন্ডনে শ্যুটিং করতে গিয়ে পথ হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)! আর তাঁর সঙ্গে পথ হারিয়েছেন ইশা সাহা (Isha Saha) আর উজান গঙ্গোপাধ্যায় (Ujan Ganguly)! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর দিলেন অভিনেতা। 

আপাতত লন্ডনে নতুন ছবি 'ঘরে ফেরার গান'-এর শ্যুটিং করছেন পরমব্রত। এই ছবিতে প্রথমবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন ইশা সাহা। আর শ্যুটিংয়ের ফাঁকে একটি ছবি পোস্ট করেছেন পরমব্রত। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পাশে বেশ বিব্রতমুখে দাঁড়িয়ে রয়েছেন ইশা সাহা আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্য়ায়। ক্যাপশানে পরমব্রত লিখছেন, 'আমরা হারিয়ে গিয়েছি। আমি, উজান গঙ্গোপাধ্যায় ও ইশা সাহা একসঙ্গে হারিয়ে গিয়েছি।' সেইসঙ্গে অভিনেতা নায়িকাকে নিয়ে তিনি লন্ডনে ট্রেন ধরতে গিয়েছেন। একাধিক ট্রেন আসছে যাচ্ছে। আর সেখানেই পথ হারিয়েছেন তাঁরা। বুঝতে পারছেন না, কোন দিকের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।

পরমব্রতদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কৌশিক-পুত্র। উজান গঙ্গোপাধ্যায়। পড়াশোনার জন্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন উজান। তিনি এসেছিলেন পরমব্রত আর ইশার সঙ্গে দেখা করতে। পরমব্রত মজা করে লিখেছেন, 'আমাদের সঙ্গে শ্যুটে এই ছেলেটি দেখা করতে এসেছিল আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে কী ঘটে গিয়েছে।'

অন্যদিকে, 'ডাঃ বক্সী' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নতুন এই ছবি একটি থ্রিলার। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে শুভশ্রীর ফার্স্ট লুক। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি পরমব্রতর লুক। কেবল অভিনেতা নয়, শুভশ্রীর একটি নতুন ছবি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। ছবির নাম 'অ্যান্টিডোট'। 

সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বনি'। সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবির মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী অভিনীত নতুন ছবি 'অন্তর্ধান'।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget