এক্সপ্লোর

Parambrata Chiranjeet: এবার ওয়েব সিরিজ পরিচালনায় পরমব্রত, মুখ্যভূমিকায় চিরঞ্জিত

Parambrata Chiranjeet: একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন পরমব্রত, আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। হরর আর থ্রিলারের মিশেলের এই ওয়ের সিরিজের নামভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে।

কলকাতা: এবার পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) তৈরি করবেন অভিনেতা পরিচালকের জুটি। একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন পরমব্রত, আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। হরর আর থ্রিলারের মিশেলের এই ওয়ের সিরিজের নামভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। 

আগামী মাসেই শুরু হবে এই সিরিজের শ্যুটিং। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে দেখা যাওয়ার কথা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty), অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), অনিন্দিতা বসু (Anindita Basu) ও অন্যান্যরা। হরর ঘরানার এই সিরিজে রয়েছে থ্রিলারের উপকরণও। চিরঞ্জিতের চরিত্রের নাম ভাদুড়িবাবু। শোনা যাচ্ছে, এই নামই ব্যবহার হতে পারে সিরিজের নাম হিসেবে। 

আগামী মাসে পাহাড়ে শ্যুটিং হওয়ার কথা এই ছবির। আপাতত ১টি পর্ব পরিকল্পনা করা হলেও, শোনা যাচ্ছে চার থেকে পাঁচটি গল্প আনার ইচ্ছা রয়েছে এই সিরিজে। মে মাসে পাহাড়ে শুরু হবে ভাদুড়িবাবুর শ্যুটিং। এই ছবি ছাড়াও এই মাসেই আরও একটি শ্যুটিংয়ের কাজ রয়েছে অভিনেতার। 

এর আগে পূর্ণাঙ্গ ছবি পরিচালনা করলেও পরমব্রতকে দেখা যায়নি সিরিজের পরিচালক হিসেবে। অন্যদিকে চুটিয়ে বড়পর্দায় অভিনয় করলেও চিরঞ্জিতকে দেখা যায়নি সিরিজে। আর তাই, পরিচালক অভিনেতার এই জুটির কাজ দেখতে মুখিয়ে অনুরাগীরা। তবে এখনও শুরুই হয়নি ছবির শ্যুটিং। তাই অনুরাগীদের এখনও অপেক্ষা করতে হবে বেশ অনেকটা সময়ই। 

অন্যদিকে সদ্য 'সাবাশ ফেলুদা'-র শ্যুটিং শেষ করেছেন পরমব্রত। মুক্তির অপেক্ষায় ফেলুদা হিসেবে তাঁর নতুন ওয়েব সিরিজ। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল (Arindam Sil)। পরমব্রত ছাড়াও এই সিরিজে দেখা যাবে, ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabhrata Mukherjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)-কে। এই প্রথম ফেলুদার গল্পে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এখ নারীকে।

'ফেলুদা' (Feluda) নিয়ে উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলছেন, 'এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভাল লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget