এক্সপ্লোর

Paran Bandopadhyay Exclusive: 'প্রেমিকার কপালে আবির দিতে গিয়ে হাত চলে যেত সিঁথির দিকে'

দোলের সকাল। 'গার্লফ্রেন্ড' ঘুম থেকে উঠে 'গুড মর্নিং'-এর বদলে চিৎকার করে বলেছে, 'হ্যাপি হোলি'। তারপর একটু আবির লাগিয়ে দিয়েছে গালে। পায়ে আবির ছুঁইয়ে প্রণামও সেরে ফেলেছে।

কলকাতা: দোলের সকাল। 'গার্লফ্রেন্ড' ঘুম থেকে উঠে 'গুড মর্নিং'-এর বদলে চিৎকার করে বলেছে, 'হ্যাপি হোলি'। তারপর একটু আবির লাগিয়ে দিয়েছে গালে। পায়ে আবির ছুঁইয়ে প্রণামও সেরে ফেলেছে। তারপর বাবার হাত ধরে বেরিয়ে পড়েছে রঙ খেলতে। দোলের দিন এক্কেবারে গৃহবন্দি থাকেন তিনি। পরিবারের সঙ্গেই রঙের উৎসবে রঙিন হয়ে ওঠেন টলিউডের এই চিরতরুণ অভিনেতা। পরাণ বন্দ্যোাপাধ্যায় (Paran Bandopadhyay)। আর এই 'গার্লফ্রেন্ড' তাঁর ৬ বছরের নাতনি।

পরাণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব কেটেছে ওপার বাংলায়। সেসময়ের দোল আর বর্তমানের দোলের মধ্যে কতটা তফাত এসেছে? হাসতে হাসতে রসিক অভিনেতা উত্তর দিলেন, 'আগে দোলে দোলা ছিল। এখন আ-কারটা বাদ গিয়েছে। শুধু দোল এসেছে। কলেজে ওঠার পর থেকে আমি আর সবার সঙ্গে দোল খেলি না। একটা সময় ছিল যখন দোল মানেই বাঁদুরে রঙের ব্যবহার, পাঁক ইত্যাদিতে ফেলে দেওয়ার চল এসেছিল। আমার ভালো লাগত না তাই দোল খেলা ছেড়ে দিয়েছিলাম। শৈশবে আমরা সুগন্ধি আবির দিয়ে দোল খেলতাম। ঝাড়লে সে আবির উঠে যেত আর গায়ে লেগে থাকত মিষ্টি গন্ধ। বর্তমানে অবশ্য আবার সংযমী দোল খেলা ফিরেছে। মানুষ আবির, অল্প রঙ দিয়েই দোল খেলেন। সেটা বেশ ভালো লাগে। তবে আমি দোলের দিন একেবারে গৃহবন্দি থাকি। বাড়ির সবার সঙ্গেই কাটে দিনটা।'

আরও পড়ুন: '৩৭০ ধারা বিলোপ এজন্যই' কাশ্মীর ফাইলস দেখে নরেন্দ্র মোদির প্রশংসায় অযোধ্যার সাধুরা

বসন্ত মানে প্রেমের ঋতু। দোলে কোনও প্রেমের স্মৃতি রয়েছে অভিনেতার? পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমার যিনি জীবনসঙ্গিনী, তাঁকে রঙ মাখাতে গিয়ে বুকের ধুকপুকুনি বেড়ে যেত বারবার। প্রেমিকার কপালে আবির দিতে গিয়ে নিজের অজান্তেই হাত চলে যেত সিঁথির দিকে। যৌবনে যেমন হয়, তেমনই ছিল দোল আর ভালোবাসা। তারপর সংসার হল। একরত্তি ছেলেকে নিয়েও কত মজার স্মৃতি। প্রতি দোলে সে বারন্দা থেকে সবাইকে পিচকিরি দিয়ে রঙ দেওয়ার চেষ্টা করত। অতদূরে রঙ যেত না। শেষমেশ রঙটা নিজের গায়েই মেখে নিত ও।'

এখন দোলে বিশেষ কোনও উদযাপন হয়? অভিনেতা বললেন, 'সবাই বাড়িতেই থাকি। পায়ে আবির দিয়ে প্রণাম আর গালে একটু আবির ছোঁয়ানো। আমার বউমা বিশেষ কিছু রান্না করেন। আর রয়েছে আমার ৬ বছরের নাতনি। আমার 'গার্লফ্রেন্ড'। এই তো সকালে আবির দিল। তারপর বাবার সঙ্গে বাইরে গেল একটু। দোলে ওদেরই তো সবচেয়ে বেশি আনন্দ।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget