এক্সপ্লোর

Paresh Rawal Tests COVID Positive: ভ্যাকসিন নেওয়ার দু’সপ্তাহ পর করোনা আক্রান্ত পরেশ রাওয়াল !

কোভিড আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল।

মুম্বই: টিকা নিয়েও লাভ হল না ৷ কোভিড পজিটিভ বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল ৷ ট্যুইট করে শুক্রবার রাতে এই খবর জানিয়েছেন অভিনেতা ৷ মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রথম দফার ভ্যাকসিন নিয়েছিলেন ৷ তার কিছুদিন যেতে না যেতেই করোনায় আক্রান্ত হলেন পরেশ রাওয়াল ৷ 

গত ৯ মার্চ নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল ৷ ভিক্টরি চিহ্ন দেখিয়ে লিখেছিলেন, ‘‘ভি ফর ভ্যাকসিন’’ ৷ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই। কিন্তু এর মাত্র দু’সপ্তাহ যেতে না যেতেই কোভিডে আক্রান্ত অভিনেতা ৷

V for vaccines. ! Thanks to All the Doctors and Nurses and the front line Health care workers and The Scientists. 🙏Thanks @narendramodi pic.twitter.com/UC9BSWz0XF

— Paresh Rawal (@SirPareshRawal) March 9, 2021

">

শুক্রবার পরেশ রাওয়াল ট্যুইট করে জানান, ‘‘দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি, করোনা পরীক্ষা করিয়ে নিন।’’

Unfortunately, I have tested positive for COVID-19. All those that have come in contact with me in the last 10 days are requested to please get themselves tested.

— Paresh Rawal (@SirPareshRawal) March 26, 2021

">

দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে ৷ মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ ৷ আমির খান, মিলিন্দ সোমনদের মতো আরও অনেক তারকারাই কোভিডে আক্রান্ত ৷ করোনা পজিটিভ সচিন তেন্ডুলকরও ৷ এবার কোভিডে আক্রান্ত হলেন পরেশ রাওয়াল ৷

এদিকে করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকরও। শনিবার মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন সেই কথা। সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। সচিন এদিন জানান, যে তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। 

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget