এক্সপ্লোর

Parineeti Chopra Raghav Chadha Wedding Pics : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর, পরিণীতি লম্বা ভেইলে সূচিকর্মে রাঘব-নাম

Parineeti Chopra Wedding : পরিণীতির বিয়ের সাজে আলাদা করে চোখ টেনেছে তাঁর লম্বা ওড়না ও হিন্দিতে সূচিকর্ম করে লেখা রাঘবের নাম !

উদয়পুর : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর। এই ট্রেন্ড সেট করেছিলেন রাজকুমার রাও  ও পত্রলেখা । পত্রলেখার বিয়ের ওড়নায় লেখা ছিল প্রেমের প্রতিশ্রুতি। প্রেমের পংক্তি লেখা ছিল বাংলা ভাষায় । এবার সেই ছোঁয়া পরিণীতি চোপড়ার বিয়ের সাজেও। পরিণীতির বিয়ের ওড়না খেয়াল করে থাকলে, তাঁর প্রেমের লাক্ষরটি চোখ এড়াবে না কারও। রবিবার বিয়ের পর সোমবার বিয়ের ছবি প্রকাশ্যে আনেন বলি-তারকা। সেখানেই একটি ছবিতে দেখা যায় পিছনদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন তিনি। আর মাটি ছুঁয়েছে তাঁর মাথার ওড়না। 

আর সেই ওড়নাতেই রয়েছে চমক। পরিণীতির (Parineeti Chopra ) বিয়ের পোশাক মণীশ মলহোত্রর ডিজাইন করা। বেইজ রঙের উপর শৌখিন কাজ নজর কেড়েছে। আরও বেশি নজর কেড়েছে । পরিণীতির বিয়ের সাজে আলাদা করে চোখ টেনেছে তাঁর লম্বা ওড়না ও হিন্দিতে সূচিকর্ম করে লেখা রাঘবের (Raghav Chadda ) নাম ! সেই সঙ্গে হাতভরে নয়, বরং তালুর অল্প অংশ জুড়েই ছিল গয়নার মতো ডিজাইন করা মেহেন্দি। 

মণীশও তাঁর ইনস্টাগ্রামে পরিণীতির ছবি পোস্ট করে লিখেছেন, অভিনন্দন, অনেক ভালবাসা এবং আশীর্বাদ 💞 পরিণীতি । মণীশ আরও লিখেছেন, বিয়ের পোশাকের জন্য এই রংটিই পছন্দ ছিল পরিণীতির, সেই সঙ্গে জ্যামিতিক ডিজাইন। সঙ্গে পান্নার গয়না।  

পরিণীতি রবিবার সকালে ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবিগুলি শেয়ার করেন। কেউ বলছেন তাঁর বিয়ের পোশাকের রং পার্ল হোয়াইট । আবার কখনও ছবিতে তা ধরা পড়েছে বেইজ রঙে। ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, "প্রাতঃরাশের টেবিলে প্রথম  আলাপ থেকেই, আমাদের হৃদয় জানত। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না .. আমাদের একসঙ্গে সারাজীবনের জন্য পথ চলা শুরু হল" 

আর রাঘবের  পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। বিয়ের দিন তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘবকে লাগছিল বেশ অন্যরকম।  

রবিবার উদয়পুরের লীলা প্যালেসে গাঁটছড়া বাঁধলেন পরিণীতি ও রাঘব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ পরিবারের সদস্যরা হাজির ছিলেন বিয়ের রিসেপশনে। বিয়েতে হাজির ছিলেন কয়েকজন বন্ধু ও আত্মীয় পরিজনরা । ৩০ সেপ্টেম্বর রিসেপশন পার্টি দিচ্ছেন নবদম্পতি । 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

সেরা শিরোনাম

Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget