এক্সপ্লোর

Pathaan: 'শাহরুখ-সলমনের ট্রেনের দৃশ্য লেখার সময় হাত কাঁপছিল'

Pathaan Updates: সম্প্রতি 'পাঠান' ছবির ডায়লগ রাইটার আব্বাস টায়ারওয়ালা জানালেন, এই ছবিতে শাহরুখ খান ও সলমন খানের যে ট্রেনের দৃশ্য রয়েছে, সেটি লেখার সময় তাঁর হাত কাঁপছিল।

মুম্বই: যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার 'পাঠান' (Pathaan) বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তি পাওয়ার পর থেকে ক্রমশ একে একে রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে ছিল। তাঁদের সেই প্রত্যাশারই প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিশ্ব জুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। দর্শকদের কাছে প্রশংসিতও হচ্ছে। এমনই এক অ্যাকশন ছবির অপেক্ষায় ছিলেন শাহরুখ খান। 'পাঠান' মুক্তির আগে জানিয়েছিলেন নিজেই। সম্প্রতি 'পাঠান' ছবির ডায়লগ রাইটার আব্বাস টায়ারওয়ালা জানালেন, এই ছবিতে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) যে ট্রেনের দৃশ্য রয়েছে, সেটি লেখার সময় তাঁর হাত কাঁপছিল।

'পাঠান'-এ শাহরুখ-সলমনের দৃশ্য লেখার সময় স্নায়ুচাপে ভুগছিলেন আব্বাস টায়ারওয়ালা-

সম্প্রতি এক সাক্ষাতকারে 'পাঠান'-এর ডায়লগ রাইটার আব্বাস টায়ারওয়ালা জানান, পর্দায় দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান দুজনকে। বলিউডের দুই সুপারস্টারকে এক পর্দায় দেখা যাওয়াকালীন ডায়লগ কেমন হলে দর্শকরা হল মাতাবেন, তা ভেবেই তাঁর হাত কাঁপছিল। তিনি বলেন, 'আমার কাছে ওই দৃশ্যটা লেখা ছিল সবথেকে কঠিন। 'পাঠান' এবং 'টাইগার'-এর মারপিঠের দৃশ্য ছিল। যেখানে শত্রুকে শেষ করার জন্য হাত মিলিয়েছিল 'পাঠান' ও 'টাইগার'। এরপরে ট্রেনটি সেতু থেকে পড়ে যেতে থাকে। আর তার সঙ্গে বাঁচার জন্য উপরের দিকে দৌড়তে থাকে তারা। রুদ্ধশ্বাস ওই দৃশ্য দর্শকদের কাছেও যাতে আরও আকর্ষণ তৈরি করে, তার জন্য, ডায়লগও হতে হত তেমনই। আর সেটা লেখার জন্য কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম আমরা সকলেই। কারণ, জানতাম, দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তাই ছবির ডায়লগও হতে হবে টানটান উত্তেজনায় ভরা।'

আরও পড়ুন - Unseen Childhood Pic: চিনতে পারছেন? এই দুই শিশু আজ বলিউডের জনপ্রিয় দুই তারকা

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি 'পাঠান'। এর আগে এই প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের ছবি 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' মুক্তি পেয়েছে। এবং ছবিগুলি বক্স অফিসে সাফল্যও পেয়েছে। চতুর্থ ছবি 'পাঠান'-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সলমন খানকে। শোনা যাচ্ছে, সলমনের আগামী ছবি 'টাইগার থ্রি'তে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget