এক্সপ্লোর

Priyanka Chopra Nick Jonas: 'জোনাস পরিবারের সদস্য হওয়ার উপকারিতা', বিচ্ছেদের গুঞ্জনে জল ঢালল প্রিয়ঙ্কা চোপড়ার পোস্ট

Priyanka Chopra Nick Jonas: সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন 'ফ্যাশন' অভিনেত্রী। ভিডিওটি আসলে 'দ্য জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট'-এর একটি রোস্ট সেশনের টিজার।

নয়াদিল্লি: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামী নিক জোনাসের (Nick Jonas) পদবী সরিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এরপরই অনুরাগীদের মধ্যে গুজব রটে যায়, তাহলে কি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে নিক - প্রিয়ঙ্কার? কিন্তু সে গুজবে জল ঢালল অভিনেত্রীর পোস্ট করা নতুন ভিডিও। ক্যাপশনে পরিষ্কার লিখলেন, 'একজন জোনাস হওয়ার উপকারিতা'। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন 'ফ্যাশন' অভিনেত্রী। ভিডিওটি আসলে 'দ্য জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট'-এর একটি রোস্ট সেশনের টিজার। ২৩ নভেম্বর, বিখ্যাত অনলাইন স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্সে দেখানো শুরু হয়েছে এটি। পোস্টের ক্যাপশনে পিগি চপস লেখেন, 'ডিনারে আমার স্বামী ও তাঁর ভাইদের জন্য সুস্বাদু রোস্ট নিয়ে এলাম। জোনাস পরিবারের সদস্য হওয়ার উপকারিতা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

প্রায় মিনিট খানেক লম্বা ভিডিওয় শুরুতেই দেখা যায় নিজের পরিচয় দিচ্ছেন অভিনেত্রী। তিনি বলছেন, 'নমস্কার সকলকে। আমি আজ এখানে এসে আমার স্বামী ও তাঁর ভাই, যাঁদের নাম আমি কখনওই মনে রাখতে পারি না, তাঁদের রোস্ট করার সুযোগ পেয়ে সম্মানিত, রোমাঞ্চিত ও কৌতুক বোধ করছি।'

আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ কি এবার ওয়াইল্ড কার্ডে এন্ট্রি হতে পারে রাখি সাওয়ান্তের? খবর সূত্রের

ভিডিও যত এগোয় তত তাঁকে তাঁর নিজের দেশ ভারত, এখানকার সংস্কৃতি সম্পর্কে বলতে শোনা যায়। তিনি বলেন, 'আমি সংস্কৃতি, সঙ্গীত এবং মনোরঞ্জনে সম্বৃদ্ধ দেশ ভারত থেকে আসছি। স্বভাবতই, জোনাস ভাইয়েরা সেখানে বিশেষ কিছু করে উঠতে পারেননি।' ভিডিওর শেষের দিকে তিনি একথাও জানান, তাঁর ও নিকের মধ্যে ১০ বছর বয়সের ব্যবধান থাকলেও তাঁরা সবসময় একে অন্যকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করেন।

যদিও কেন তাঁর সোশ্যাল মিডিয়া থেকে 'জোনাস' পদবী সরিয়েছেন তা জানা না গেলেও, প্রিয়ঙ্কা-নিকের যে বিবাহবিচ্ছেদ হচ্ছে না সেকথা নিজের পোস্টের ক্যাপশন দিয়ে পরোক্ষে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget