এক্সপ্লোর

'Phire Aye': তিন সাংবাদিকের গল্প নিয়ে আসছে 'ফিরে আয়', মুক্তি ২ ডিসেম্বর

New Bengali Movie: শেষ পর্যন্ত তিয়ারা মৃত্যুর প্রতিশোধ নেওয়া সম্ভব হয়? শাস্তি পায় অপরাধীরা? জিনিয়া ও আয়ুষের প্রেম পরিণতি পায়? সব প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, চলতি বছরের ২ ডিসেম্বরে।

কলকাতা: এক পর্দায় বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty), অনামিকা সাহা (Anamika Saha), বোধিসত্ত্ব মজুমদার (Bodhisatta Majumdar), সোমা চট্টোপাধ্যায় (Soma Chatterjee), ঋষ বিশ্বাস, বিপ্লব প্রমুখ। ছবির নাম 'ফিরে আয়' (Phire Aye)। পরিচালনায় অমিত দাশগুপ্ত (Amit Dasgupta) ওরফে কে২ (K2)।

মুক্তির অপেক্ষায় 'ফিরে আয়'

পায়েল মজুমদারের লেখা ও প্রযোজনায়, কে২-র পরিচালনায় আসছে বাংলা ছবি 'ফিরে আয়'। চলতি বছরেই মুক্তি পাবে ছবি।

'ফিরে আয়' ছবি মূলত তৈরি হয়েছে কয়েকজন সাংবাদিকদের জীবনের গল্প নিয়ে। গল্পের মূল চরিত্র তিন সাংবাদিক। যাঁদের নাম তিয়াসা, আয়ুষ ও জিনিয়া। 

তিয়াসার জীবনের একমাত্র উদ্দেশ্য হল সঠিক সংবাদ বা খবর পরিবেশন করা। কিন্তু জিনিয়া চায় সাংবাদিক হিসেবে নিজের পরিচিতি, প্রচুর অর্থ ও পরিবারের দায়িত্ব পালন করা। অন্যদিকে আয়ুষ নিজের স্বপ্ন সাজিয়ে কলকাতা শহরে পা রেখেছিল। কাজের সূত্রেই আয়ুষের সঙ্গে জিনিয়ার আলাপ হয়। তাঁকে ভালবাসলেও কোনওদিন জিনিয়াকে নিজের মনের কথা জানাতে পারেনি আয়ুষ। 

তিয়াসা মূলত রাজনৈতিক নেতাদের কুকীর্তির কথা 'স্টিং অপারেশন'-এর মাধ্যমে সমাজের সামনে তুলে ধরত। এমনই এক বিশেষ অ্যাসাইনমেন্টের রাতে তিয়াসাকে বিপদের হাত থেকে বাঁচায় আদি নামের এক ছেলে। এই ছবির অপর মূল চরিত্র আদি। ধীরে ধীরে তাঁদের মধ্যে একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে। 

ঘটনার মোড় এরপর অন্যদিকে ঘোরে। কোনওভাবে মহিলা সমিতির নেত্রী ছায়া মিত্রের কিছু সমাজ বিরোধী কার্যকলাপ ও কুকীর্তির প্রমাণ হাতে পায় তিয়াসা। অফিসের চিফ এডিটরের হাতে সে তুলে দেয়। কিন্তু সেই খবর আর টিভিতে সম্প্রচারিত হয়নি। উল্টে নিজের চাকরিও খোয়াতে হয় তিয়াসাকে। কিন্তু হার মানতে শেখেনি তিয়াসা। সেই ওই নথি, খবর নিয়ে অন্যান্য চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করে। যার ফলস্বরূপ দিনেদুপুরে খুন হয় তিয়াসা। 

আরও পড়ুন: Pooja Hegde: 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সেটে পূজা হেগড়ের জন্মদিন পালন, সৌজন্যে ভাইজান

এরপর চারিদিকে তিয়াসার মৃত্যুর প্রতিবাদ গড়ে ওঠে। প্রচণ্ডভাবে ভেঙে পড়ে জিনিয়া। তিয়াসার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় জিনিয়া। কিন্তু সেই পদ্ধতি পছন্দ হয়নি আয়ুষের। তারপর? শেষ পর্যন্ত তিয়ারা মৃত্যুর প্রতিশোধ নেওয়া সম্ভব হয়? শাস্তি পায় অপরাধীরা? জিনিয়া ও আয়ুষের প্রেম পরিণতি পায়? সব প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, চলতি বছরের ২ ডিসেম্বরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget