এক্সপ্লোর

Phone Bhoot: 'চাচা চৌধুরী'র সঙ্গে হাত মেলালো 'ফোন ভূত'

Phone Bhoot Updates: আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ফোন ভূত'। ক্যাটরিনা, সিদ্ধান্ত, ইশান অভিনীত এই ছবি প্রযোজনা করছে এক্সেল এন্টারটেনমেন্ট।

মুম্বই: 'চাচা চৌধুরী', 'সাবু' এই চরিত্রগুলোকে মনে আছে নিশ্চয়ই? ছোটবেলায় এই কমিক সিরিজ কত পড়েছেন। নামগুলো শুনেই নস্টালজিক হয়ে পড়লেন? তাহলে এই খবর আপনারও ভালো লাগবে। এবার চাচা চৌধুরীর (Chacha Chaudhary) সঙ্গে হাত মেলালো 'ফোন ভূত' (Phone Bhoot)। ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টরের ছবিতে অন্য মাত্রা যোগ হল।

চাচা চৌধুরী কমিক সিরিজে 'ফোন ভূত'-

আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ফোন ভূত'। ক্যাটরিনা, সিদ্ধান্ত, ইশান অভিনীত এই ছবি প্রযোজনা করছে এক্সেল এন্টারটেনমেন্ট। আর এই প্রযোজনা সংস্থাই হাত মেলালো ডায়মন্ড টুনসের সঙ্গে। এই ডায়মন্ড টুনসই আসলে চাচা চৌধুরী এবং সাবুর কমিক সিরিজের পাবলিশার। এই যৌথ উদ্যোগে চাচা চৌধুরী কমিক সিরিজে দেখা যাবে 'ফোন ভূত'-এর ঝলক। 

চাচা চৌধুরী এবং 'ফোন ভূত'-এর হাত মেলানো প্রসঙ্গে ডায়মন্ড টুনসের ডিরেক্টর মনীশ ভার্মা বলেন, 'এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। 'চাচা চৌধুরী' এবং 'ফোন ভূত' একসঙ্গে নিয়ে নতুন এডিশন আসতে চলেছে।'

আরও পড়ুন - Thank God box office: আরও পড়ল ব্যবসা, ৩ দিনে 'থ্যাঙ্ক গড' ছবির বক্স অফিস কালেকশন কত?

প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ফোন ভূত'। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও গান মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার যেদিন মুক্তি পায়, সেদিন তা ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং ছিল। মাত্র ২৪ ঘণ্টায় তার ভিউজ ছাড়ায় ৩০ মিলিয়ন। ১০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দেখা যায় ক্যাটরিনা রয়েছেন ভূতের চরিত্রে। তাঁর সঙ্গে দুই 'ভূত বাস্টার' অর্থাৎ যাঁরা ভূত ধরে এমন মানুষের আলাপ হয়। এই চরিত্রে অবশ্যই সিদ্ধান্ত ও ইশান। এই তিনজন একসঙ্গে ব্যবসা শুরু করেন, যার থেকে একের পর এক সাংঘাতিক, মজার, কৌতুকে ভরা ঘটনা ঘটতে থাকে। তনিষ্ক বাগচীর লেখা ও তৈরি, জারা-তনিষ্কের গাওয়া কিন্না সোনা গানটি একটি বেশ অন্য ধারার প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে। টকটকে লাল পোশাকে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাটরিনার পর্দায় লাস্যময়ী উপস্থিতি আরও দর্শককে আকৃষ্ট করবে বলাই বাহুল্য।

'ফোন ভূত' ছবির প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, 'আমার মনে হয় এখন দর্শকেরা প্রেক্ষাগৃহে যান আগের থেকে অনেক বেশি ভালো সময় কাটাতে। করোনা পরিস্থিতির পর দর্শকের প্রেক্ষাগৃহে যাওয়ার চাহিদাও বদলে গিয়েছে। এখন তাঁরা মজা উপভোগ করতে চান। তাই আমরা এই ছবিটিতে ঘিরে এত আশাবাদী। আশা করছি দর্শকেরা এই ছবি ছবি উপভোগ করবেন। আমি নিজে ভূতের ছবি দেখি না একেবারেই। তাই জানি না ছবির শেষটা কেমন করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget