এক্সপ্লোর

Piya Chakraborty: বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খুললেন পরম-পত্নী পিয়া, কী লিখলেন

Piya Chakraborty Health Update: সোমবার, ২৭ নভেম্বর, টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পিয়া চক্রবর্তী। তবে তার পরেরদিনই ছুটতে হয় হাসপাতালে।

কলকাতা: সোমবার পা রেখেছেন নতুন জীবনে। আর তার পরেরদিনই ছুটতে হয় হাসপাতালে। শারীরিক অসুস্থতার জন্য অস্ত্রোপচার করাতে হয়। তবে আপাতত তিনি ফিরেছেন বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই কথা। তিনি সমাজকর্মী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty Health Update)।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পিয়া

সোমবার, ২৭ নভেম্বর, টলিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পিয়া চক্রবর্তী। তবে তার পরেরদিনই ছুটতে হয় হাসপাতালে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মেলে, মঙ্গলবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় পরম-ঘরণীর। দিন কয়েক আগেই কিডনিতে পাথর ধরা পড়ে তাঁর। যন্ত্রণা কষ্টের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টেটাসও দিয়েছিলেন তিনি। বিয়ের রাতেই সেই কষ্ট বাড়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। 

এরপর বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দিনের ছবি 'প্রোফাইল পিকচার' করেন। তার কয়েক ঘণ্টা পরে পোস্টেই জানান যে বাড়ি ফিরে এসেছেন তিনি। একটি টেবিলে ফুলদানি, তাতে সাদা ফুল রাখা, পাশে টেবিল ল্যাম্প। সামনে একটি 'গেট ওয়েল সুন' কার্ড। ক্যাপশনে পিয়া লেখেন, 'হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি এবং পরিবারের সঙ্গে খুব ভাল খানিকটা সময় কাটানোর অপেক্ষায় রয়েছি। অত্যন্ত কৃতজ্ঞ যে ভালবাসা ও উষ্ণতা পেয়েছি সকলের থেকে।' সবশেষে ফরাসি ভাষায় লেখেন 'অনেক অনেক ধন্যবাদ'। দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন রত্নাবলী রায়, অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। পোস্টে কমেন্ট করে জানতে চান তাঁর কী হয়েছে? পিয়া নিজেই জানান 'কিডনি স্টোন সার্জারি' হয়েছে তাঁর। অনুরাগীরাও আরোগ্য কামনা করেছেন। 

 

আরও পড়ুন: Raj-Subhashree Daughter: মেয়েকে রুপোর লক্ষ্মী দিয়েছিলেন শুভশ্রীর মা, 'উনি আমাদের ঘরে এসেছেন', উচ্ছ্বসিত প্রতিক্রিয়া নায়িকার বাবার

টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তকমা সোমবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Marriage) জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখেন অভিনেতা। মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) বিয়ে করেন তিনি। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখিও হন অভিনেতা। পরমের যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয়। এদিন পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget