এক্সপ্লোর

Pavitra Jayaram Death: বাসের ধাক্কায় পথেই মৃত্যু জনপ্রিয় টেলি তারকার

Kannada Tele-Actor Pavitra Jayaram Death: যে গাড়িতে (Pavitra Jayaram Death) ছিলেন পবিত্র জয়ারাম এবং তাঁর পরিবার, হঠাৎ করেই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর...

Kannada Actress: জনপ্রিয় কন্নড় টেলি তারকার মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্নড় টেলিভিশন তারকা পবিত্র জয়ারামের। বিপুল জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'তে তিলোত্তমার চরিত্রে অভিনয় করতেন তিনি (Pavitra Jayaram Death)। রবিবার গাড়ি নিয়ে পরিবারের সঙ্গে নিজের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথেই রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পবিত্র জয়ারামের। তাঁর সঙ্গে পরিবারের বাকি মানুষজন গুরুতরভাবে আহত হন। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি।

জানা যায়, যে গাড়িতে (Pavitra Jayaram Death) ছিলেন পবিত্র জয়ারাম এবং তাঁর পরিবার, হঠাৎ করেই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর মুহূর্তের মধ্যে হায়দরাবাদ থেকে বানারপথিগামী একটি বাস গাড়ির ডানদিকে এসে সজোরে ধাক্কা মারে। গুরুতরভাবে আহত হন পবিত্র জয়ারাম এবং পথেই তাঁর মৃত্যু হয়।

কর্ণাটকের মান্ড্য জেলার হানাকেরে অঞ্চলে আসার পথেই এই দুর্বিষহ দুর্ঘটনা ঘটে যায়। সংবাদসূত্রে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় তাঁর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত এবং অভিনেতা চন্দ্রকান্ত গুরুতরভাবে আহত হয়েছেন। তারাও সঙ্গে ছিলেন পবিত্র জয়ারামের। কন্নড় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে পবিত্র জয়ারামের মৃত্যুতে। তবে এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

পবিত্র জয়ারামের (Pavitra Jayaram Death) মৃত্যুতে কন্নড় অভিনেতা সমীপ আচার্য সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন এবং পবিত্রর স্মৃতিতে লেখেন, 'তোমার মারা যাওয়ার খবরে চমকে উঠলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম পর্দার মা, তুমি সবসময় আমার কাছে এক অন্য স্থানে থেকে যাবে।'

তেলুগু এবং কন্নড় টেলিভিশনের জগতে জনপ্রিয় নাম পবিত্র জয়ারাম। 'তিলোত্তমা', 'ত্রিনয়নী', 'বুচ্চি নায়ডু কাডরিঙ্গা' ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনমানসে খ্যাতি পেয়েছেন তিনি।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Allu Arjun: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন আল্লু, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget