এক্সপ্লোর

Allu Arjun: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন আল্লু, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন ?

Allu Arjun: এদিন সোমবার ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে আল্লু অর্জুন বলেন, 'আমি সকলকে বলতে চাই, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি সব দলের প্রতিই নিরপেক্ষ।'

Loksabha Election 2024: গত সপ্তাহে শনিবার YSRCP দলের বিধায়ক শিল্পা রবি রেড্ডির নান্দিয়ালের বাড়িতে গিয়েছিলেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। নির্বাচনের চতুর্থ দফা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি। আর তাতেই দেশের অন্যতম বড় তারকার আগমনের খবর পেয়ে সারা এলাকা জনাকীর্ণ হয়ে পড়ে। ভোটের আগে জমায়েতের অনুমতি না থাকায় থানায় অভিনযোগ জমা পড়ে আল্লু অর্জুন এবং শিল্পা রেড্ডির বিরুদ্ধে। আজ সোমবার নির্বিঘ্নে ভোটপর্ব (Loksabha Election 2024) সেরে বাইরে এসে অভিনেতা আল্লু অর্জুন নিজের সপক্ষে কিছু কথা বলেন সংবাদমাধ্যমে। স্পষ্টই জানান যে তিনি কোনওভাবেই নির্বাচনের সঙ্গে জড়িত নন, তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছেন।

শনিবার এই জমায়েতের পর রবিবারই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে। আর তারপর সমবার হায়দরাবাদে সাধারণ মানুষের সঙ্গেই এক লাইনে নিজের ভোট (Loksabha Election 2024) দিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। বুথের বাইরে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে, আজ আর তাঁকে দেখার জন্য উপচে পড়েনি ভিড়। গত শনিবার তাঁকে দেখতে জনতার ঢল নেমেছিল রাস্তায়। শিল্পা রেড্ডির বাড়ির বারান্দায় বেরিয়ে তাঁকে নিয়েই অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন আল্লু অর্জুন। তাঁকে দেখতে পেতেই এক ঘণ্টারও বেশি সময় ধরে দর্শক অনুরাগীরা 'পুষ্পা' 'পুষ্পা' বলে চিৎকার করতে থাকেন। ভোটের আগে আদর্শ আচরণবিধি অনুযায়ী কোনও জমায়েত নিয়মবিরুদ্ধ। তাই সেই কারণে স্থানীয় থানায় নান্দিওয়ালের কিছু মানুষ আল্লু অর্জুন ও শিল্পা রেড্ডির বিরুদ্ধে FIR দায়ের করেন।

এদিন সোমবার ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে তিনি (Allu Arjun) বলেন, 'আমি সকলকে বলতে চাই, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি সব দলের প্রতিই নিরপেক্ষ।' এছাড়াও তিনি সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি জানি, বেশ গরম পড়েছে। কিন্তু আপনাদের ভোট দেওয়ার এই সামান্য প্রচেষ্টা আমাদের জীবনের পরবর্তী পাঁচ বছরের ভবিষ্যৎ ঠিক করবে। দয়া করে দায়িত্ব নিয়ে ভোট দিন সকলে।'

এর আগে ২০১৯ সালে নান্দিওয়ালের এই বিধায়কের হয়ে প্রচারে দাঁড়িয়েছিলেন আল্লু অর্জুন নিজে। আর এবারেও কি তবে সেই যোগ দেখলেন নাগরিকরা ? আল্লুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিনি নির্বাচনের আগে ঐ এলাকায় অন্ধ্রপ্রদেশের পুলিশের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন।

আরও পড়ুন: Top Entertainment News Today: 'মাদার্স ডে'-র গল্পে ডোনা, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিজিৎ! আজকের বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget