এক্সপ্লোর

‘বাহুবলী-২’র সাফল্যের পর ছবি প্রতি ৩০ কোটি পারিশ্রমিক দাবি প্রভাসের!

মুম্বই: ‘বাহুবলী ১’ এবং ‘বাহুবলী ২’-এর পর কার্যত দেশের নতুন হার্টথ্রব হয়ে গেছেন প্রভাস। সম্প্রতি জানা গিয়েছে, ‘বাহুবলী ১’ মুক্তির পর গত পাঁচ বছরে ছ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। এবং সমস্ত প্রস্তাবই কাজের জন্যে কার্যত হেলায় ফিরিয়েছেন তিনি। তবে শুধু বিয়ের প্রস্তাবেই রেকর্ড নয়, পারিশ্রমিকেও রেকর্ড অঙ্ক দাবি করছেন নায়ক। সূত্রের খবর, ‘বাহুবলী’র সময় ২০ থেকে ২৫ কোটি টাকার প্যাকেজ নিয়েছেন প্রভাস। কিন্তু এই দুটি ছবি মুক্তির পর এখন সিনেমা পিছু তিরিশ কোটি দাবি করছেন তিনি। তেলুগু নায়ক প্রভাসের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি তিনি তাঁর পারিশ্রমিক আগের চেয়ে পাঁচ কোটি বাড়িয়ে তিরিশ কোটি করেছেন। পারিশ্রমিকের এই অঙ্ক দাবি করার সঙ্গে সঙ্গে এখন দেশের শীর্ষ স্থানীয় তারকাদের তালিকায় নাম লিখিয়েও ফেলেছেন তিনি। প্রসঙ্গত, ‘বাহুবলী ২’-র থেকে যথেষ্ট ভাল আয় করেছেন ছবির কলাকুশলীরা। এই ছবির জন্যে পরিচালক এস এস রাজামৌলি পেয়েছেন ২৮ কোটি, প্রভাস ছিলেন এই টিমের দ্বিতীয় সর্বোচ্চ রোজগেরে। বল্লালদেবার চরিত্রে অভিনয় করা রানা দাগ্গুবাটি পেয়েছেন ১৫ কোটি। মহিলাদের মধ্যে মুখ্য ভূমিকায় অভিনয় করা তমান্না ভাটিয়া এবং অনুষ্কা শেট্টি পান পাঁচ কোটি টাকার চেক। শিভাঙ্গীর চরিত্রে অভিনয় করা রামিয়া কৃষ্ণানন পেয়েছেন আড়াই কোটি এবং কাট্টাপার চরিত্রে অভিনয় করা সত্যরাজ ছবিতে তাঁর চরিত্রের জন্যে পেয়েছেন দু কোটি। এইমুহূর্তে দশম আইপিএল চলা সত্ত্বেও ‘বাহুবলী-২’র সাফল্যে এতটুকু ভাটা পড়েনি। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে হাজার কোটির ক্লাবে ঢুকেও রেকর্ড করেছে রাজামৌলির ‘বাহুবলী-২’। এমনকি মার্কিন মুলুকেও মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও শীর্ষ স্থানে থেকে নয়া রেকর্ড তৈরি করেছে এই ছবি। সেইজন্যেই ‘বাহুবলী’র বিশাল সাফল্যের পর প্রভাসের এই বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি খুব একটা অন্যায্য নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অল্প কয়েকদিনের মধ্যেই ‘সাহু’ বলে একটি ছবিতে দেখা যাবে প্রভাসকে। একটি রোম্যান্টিক ছবি করারও পরিকল্পনা রয়েছে তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood Federation Ruckus: এবার উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিওপাড়া, মুহুর্মুহু ইঁটবৃষ্টি, ছোড়া হল ডিম, ঘটনাস্থলে পুলিশ
এবার উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিওপাড়া, মুহুর্মুহু ইঁটবৃষ্টি, ছোড়া হল ডিম, ঘটনাস্থলে পুলিশ
Papiya Adhikari: বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
Rituparna Sengupta: ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget