এক্সপ্লোর

Salaar: ৩৫০ কোটি টাকায় বিক্রি হল 'সালার'-এর সত্ত্ব! কোথায় মুক্তি পাবে এই ছবি?

Salaar: ’কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এই ছবিটি দেখতে পাবেন দর্শক।

কলকাতা:প্রভাসের আসন্ন ছবি 'সালার' নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমশই বাড়ছে। এরইমধ্য়ে ছবি মুক্তির তারিখ পিছিয়েছে একাধিকবার। আর এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রের খবর, ৩৫০ কোটি টাকায় ইতিমধ্য়েই বিক্রি হয়ে গেছে এই ছবির সত্ত্ব। কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এই ছবিটি দেখতে পাবেন দর্শক। 

নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই ছবি। পাঁচটি ভাষাতেই এখানে ছবিটি দেখতে পাবেন দর্শক। অন্য়দিকে স্টার টিভিও এই ছবির সত্ত্ব কিনেছে। পৃথক ভাবে কত টাকা জানা না গেলেও শোনা যাচ্ছে ৩৫০ কোটি টাকায় স্যাটেলাইট, ডিজিটাল এবং অডিও সত্ত্ব বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন...ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন

উল্লেখ্য়, প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire) মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বর মাসে। কিন্তু ফের পিছিয়ে দেওয়া হয়েছে সেই মুক্তির তারিখ। ছবির নির্মাতাদের তরফ থেকে ট্য়ুইট করে জানানো হয়েছে যে কিছু কারণের জন্য় ২৮ সেপ্টেম্বর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই প্রকাশ্যে আসে 'সালার' ছবির টিজার। তবে সেখানে দেখা যায়নি প্রভাসের মুখ। কেবল পাশ থেকে দেখা যায় ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা যায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্যে আসেননি প্রভাস। সেই সময় অনেকেই মনে করেন, যে হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 

যদিও প্রভাসের লুক প্রকাশ্যে না আসায় অনেকে আবার মনে করেন, 'আদিপুরুষ'-এর লুক নিয়ে যে বিপুল চর্চা হয়েছে, তারই ফলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। সেই ছবির টিজার প্রকাশ্যে আসার পরেই বিরোধিতা শুরু হয়েছিল। তখন নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দিয়ে, গ্রাফিক্স নিয়ে কাজ করেছিলেন। তবে আটকানো যায়নি বিতর্ক। ছবি মুক্তির পরে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল 'আদিপুরুষ'। অনেকেই মনে করছিলেন, বিতর্কের আঁচ না কমার ফলেই সম্ভবত প্রভাসের লুক আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget