এক্সপ্লোর

Khadaan and Chalchitra: 'আমি নিজে দেবের ভক্ত', 'চালচিত্র' মুক্তির আগে অকপট স্বীকারোক্তি পরিচালকের

Pratim D. Gupta on Dev: ২০ তারিখ অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেনকে নিয়ে নতুন ছবি 'চালচিত্র'

কলকাতা: 'খাদান'-এর (Khadaan) সঙ্গে সঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর ছবিও। একেবারে অন্য ধারার ছবি বানিয়েছেন তিনি, কাস্টিংয়েও রয়েছে বড় চ্যালেঞ্জ। তার পরেও তাঁর মুখে 'খাদান' ছবির স্তুতি। সোশ্যাল মিডিয়ায় 'খাদান' নিয়ে পোস্ট করলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত (Pratim D. Gupta)। 'খাদান' যে বড় স্কেলের ছবি, তা তিনি মেনে নিয়েছেন, তবে পাশাপাশি আর্জি রেখেছেন একই দিনে মুক্তি পাওয়া তাঁর ছবি 'চালচিত্র' দেখারও। 

২০ তারিখ অর্থাৎ আগামীকাল মুক্তি পাচ্ছে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেনকে নিয়ে নতুন ছবি 'চালচিত্র'। একটি থ্রিলার গল্পে, একের পর এক সিরিয়াল কিলিংয়ের রহস্য উন্মোচন হবে এই গল্পে। অন্যদিকে 'খাদান' অ্যাকশন ছবি। রয়েছেন দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে প্রতীম লিখেছেন, 'এতদিন ধরে কারোও খুব একটা 'চালচিত্র' নিয়ে আগ্রহ বা উত্তেজনা ছিল না। ট্রেলার আসার পর থেকে ,বহু মানুষ 'খাদান' ছবিটির সঙ্গে ক্ল্যাশ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে লিখছেন। আমি তাদের একটা ছোট্ট কথা বলতে চাই - খাদান ছবিটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। ছবিটি হইহই করে চলুক, প্রচুর প্রচুর ব্যবসা করুক এটাই চাই। কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রির লাইফলাইন। গ্রহ বনবন করে ঘুরলে, উপগ্রহগুলো একটু নড়তে চড়তে পারে। আর আমি নিজে সুপারস্টার দেব-এর ভক্ত। যারা আমার আহারে মন ছবিটা দেখেননি, দেখবেন কিভাবে দেব-এর আরাধনা করা হয়েছে সেখানে। আমার নিজের ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান দেখার খুব ইচ্ছে। আপনারাও দেখুন এবং তারপর আরো একখান ছবি দেখার ইচ্ছে হলে, 'চালচিত্র' দেখুন। আমন্ত্রণ রইল।'

সোশ্যাল মিডিয়ায় এর আগেই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। রাতের দিকে অবশ্য জানান, তিনি হল পেয়েছেন। চালু করা হয়েছে অগ্রিম বুকিংও। অন্যদিকে একসঙ্গে চারটি ছবি মুক্তি পাওয়ায় একাধিক ছবিই কম প্রেক্ষাগৃহ পেয়েছে। ইচ্ছা মতো শো-ও পায়নি। 'চালচিত্র'-র ক্ষেত্রেও ছবিটা একই রকম। তুলনামূলকভাবে অনেক কম শো পেয়েছে এই ছবি।

আরও পড়ুন: Sameer Wankhede on Shah Rukh Khan: 'সস্তার প্রচার' জওয়ান-এর সংলাপের প্রসঙ্গ তুলে শাহরুখকে বিঁধলেন সমীর ওয়াংখেড়ে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget