এক্সপ্লোর

Sameer Wankhede on Shah Rukh Khan: 'সস্তার প্রচার' জওয়ান-এর সংলাপের প্রসঙ্গ তুলে শাহরুখকে বিঁধলেন সমীর ওয়াংখেড়ে

Sameer Wankhede on Jawan Dialogue: 'জওয়ান'-এর এই সংলাপ প্রকাশ্যে আসার পরেই অনেকেই মনে করেন, শাহরুখের এই সংলাপ বিশেষ উদ্দেশ্য নিয়েই ছবিতে রাখা।

কলকাতা: বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। গড়েছিল নতুন রেকর্ড। আর বছরটা শেষ হতে চললেও, এই সংলাপ ভুলতে পারেননি কেউই, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল। আর এবার, সেই সংলাপ নিয়েই শাহরুখকে বিঁধলেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। কে এই সমীর ওয়াংখেড়ে? এঁর হাতেই মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান। 

'জওয়ান'-এর এই সংলাপ প্রকাশ্যে আসার পরেই অনেকেই মনে করেন, শাহরুখের এই সংলাপ বিশেষ উদ্দেশ্য নিয়েই ছবিতে রাখা। তার কারণ, সেই সময়ে সদ্য সদ্যই ঘটে গিয়েছে আরিয়ান খানের ঘটনা। মুম্বইয়ের একটি ক্রুজ থেকে নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে অন্যানদের সঙ্গে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান। সেই অভিযান চালিয়েছিলেন তদকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তবে হাজতবাসের পরেও শাহরুখ পুত্রের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কার্যত বিনা দোষেই তাঁকে, কেবল সন্দেহের বশে গ্রেফতার করা হয়েছিল এমনটাই মনে করেন অনেকে। পাল্টা এই গ্রেফতারি নিয়ে বিতর্কে জড়িয়েছেন সমীর ওয়াংখেড়ে। হারিয়েছেন পদও। আর এবার, 'জওয়ান' ছবির এই সংলাপকে 'সস্তার প্রচার' বলে বিঁধলেন সমীর। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের প্রংসঙ্গ উঠলে সমীর ওয়াংখেড়ে বলেন। তিনি শুধু শুধু কারও নাম নিয়ে কাউকে জনপ্রিয়তা দিতে চান না। অন্যদিকে অনেকেই মনে করেন, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' -এই সংলাপ সমীর ওয়াংখেড়েকেই উদ্দেশ্য করে বলা। এই কথার উত্তর দিতে গিয়ে সমীর ওয়াংখেড়ে বলেন, 'এ সব বাবা-ছেলে নিয়ে সংলাপ খুব সস্তা শোনায়। একেবারে যেন রাস্তার ধারের কথাবার্তা। আমি এ ধরনের সংলাপের জবাব দিতে চাই না।'

এর আগে অভিযোগ উঠেছিল, আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইডি বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা এমপএলএ)-এ সমীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর আরিয়ানের জীবন যেমন বদলেছে, তেমনই বদলেছে সমীরের জীবনও। বর্তমানে আর পুরনো সেই কথা নিয়ে কথা বলতে নারাজ সমীর

আরও পড়ুন: Anushka on Ashwin: আচমকা অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের, সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখলেন...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget