এক্সপ্লোর

Sidharth Shukla Death : 'আমাদের ছেলের মতো ছিল', সিদ্ধার্থ শুক্লকে নিয়ে স্মৃতিচারণা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের বাবার

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ শুক্ল দুজনেই 'বালিকা বধূ' ধারাবাহিকের মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। দুজনেই অভিনয় জীবনে খ্যাতি অর্জন করেন এই ধারাবাহিক থেকেই।

মুম্বই : মাত্র চল্লিশ বছর বয়সে পরিবার, পরিজন, অনুরাগীদের হতবাক করে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। এত অল্প বয়সে যে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করবেন, তা ভাবতে পারেনি কেউ। হার্ট অ্যাটাকের মতো হৃদরোগ কেড়ে নিল তরতাজা একটা প্রাণকে। সিদ্ধার্থ শুক্লর এই আচমকা মৃত্যুতে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আর এক প্রয়াত বলি অভিনেত্রীর বাবা। তিনি প্রয়াত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের (Pratyusha Banerjee) বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ শুক্ল দুজনেই 'বালিকা বধূ' ধারাবাহিকের মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। দুজনেই অভিনয় জীবনে খ্যাতি অর্জন করেন এই ধারাবাহিক থেকেই। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে অভিনেত্রীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সিদ্ধার্থ শুক্ল। এমনটাই জানিয়েছেন প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রত্যুষার বাবা জানিয়েছেন যে, মেয়ের মৃত্যুর পর থেকে সিদ্ধার্থ শুক্ল প্রায়ই তাঁকে হোয়াটস অ্যাপ করে খোঁজখবর নিতেন। প্রায়ই জিজ্ঞাসা করতেন যদি কিছু সাহায্য করতে পারেন। শুধু তাই নয়, লকডাউনের সময় জোর করে ২০ হাজার টাকা দিয়েও গিয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেতা। শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমি বুঝতে পারছি না কীভাবে এটা হল। আমি ওকে আমার নিজের ছেলের মতোই দেখতাম। বালিকা বধূতে অভিনয় করার সময়ই সিদ্ধার্থ-র সঙ্গে প্রত্যুষার ভালো বন্ধুত্ব হয়। সেই সূত্রে ও আমাদের বাড়িতেও আসা-যাওয়া করত। প্রত্যুষার মৃত্যুর পর অনেকেই ওর সঙ্গে সিদ্ধার্থ-র সম্পর্ক ছিল বলে নানারকম কথা বলত। সেই কারণেই ও আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। কিন্তু হোয়াটসঅ্যাপে প্রায়ই আমাদের খোঁজখবর নিত।'

তিনি আরও বলেন, 'লকডাউনের সময় ও প্রায়ই মেসেজ করে জানতে চাইত আমরা কেমন আছি। ও কীভাবে আমাদের সাহায্য করতে পারে, তাও বারবার বলত। লকডাউনে যখন আমাদের খুবই দুর্দশার মধ্যে দিন কাটছে, তখন জোর করে ২০ হাজার টাকা দিয়ে গিয়েছিল। প্রায় মাসখানেক আগে আমি ওর থেকে শেষ মেসেজ পেয়েছিলাম।' প্রসঙ্গত, 'বালিকা বধূ' ধারাবাহিকের মাধ্যমেই দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ শুক্ল দুজনেই। উল্লেখ্য, দুজনেই পরবর্তীতে 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে যান। জনপ্রিয় রিয়েলিটি শো সিদ্ধার্থ শুক্ল জিতলেও শোয়ের মাঝেই 'বিগ বস' জার্নি শেষ হয় প্রত্যুষার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget