এক্সপ্লোর

প্রত্যুষা আত্মহত্যা মামলা:রাহুল রাজ তাঁকে বাধ্য করেছিলেন দেহব্যবসায় নামতে?

মুম্বই:  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন এই বছর এপ্রিলে। এই আত্মহত্যার মামলাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তদন্তে উঠে এসেছে বহু বিতর্কিত তথ্য। সম্প্রতি প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের মধ্যে হওয়া শেষ টেলিফোন কথপোকথনের একটি রেকর্ড প্রকাশ্যে এসেছে। প্রত্যুষার আইনজীবী নীরজ গুপ্ত সেই টেলিফোন কথপোকথনের নথি সম্প্রতি এক সংবাদপত্রকে দেন। সূত্রের খবর, শেষবার যখন প্রত্যুষা রাহুল রাজের সঙ্গে মিনিট তিনেকের জন্যে ফোনে কথা বলেছিলেন, তখন অভিনেত্রীর রাহুলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 'বালিকা বধূ' খ্যাত 'আনন্দী' তারপর রাহুলকে বলেছিলেন, তিনি এখানে কাজ করতে এসেছিলেন, অভিনয় করতে এসেছিলেন। কিন্তু এখানে তাঁকে কি কাজ করতে বাধ্য করছেন রাহুল, তাই মারাত্মক বিরক্ত ছিলেন প্রত্যুষা। প্রত্যুষার আইনজীবীর দাবি, এই টেলিফোন কথপোকথন থেকে একটি বিষয় পরিষ্কার রাহুল প্রত্যুষাকে জোর করে দেহব্যবসায় নামিয়েছিলেন। কারণ কথপোকথনের শেষে 'প্রস্টিটিউশন' কথাটি উচ্চারণ করেছিলেন প্রত্যুষা। এই বছর এপ্রিলে 'বালিকা বধূ' খ্যাত এই অভিনেত্রী গোরেগাঁওয়ে তাঁর অ্যাপার্টমেন্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপরই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় প্রত্যুষার বয়ফ্রেন্ডকে। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। তবে এই কথপোকথন প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, এখানে এমন কিছু তথ্য সামনে আসেনি, যা নতুন। সকলেই সবকিছু জানেন। রাহুল এরপর পাল্টা অভিযোগ করেন, প্রত্যুষার বাবা-মা চাইত তিনি যেভাবেই হোক টাকা রোগজার করুক। প্রত্যুষার অভিযোগ ছিল তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে, দাবি রাহুলের। তবে ওই টেলিফোন কথপোকথনেরই দ্বিতীয় অংশে দেখা গিয়েছে, প্রত্যুষা রাহুলকে বলছেন, 'তুমি আমার নাম ব্যবহার করছ। আমার বাবা-মায়ের নামে মিথ্যা রটনা করছ'। প্রত্যুষার আইনজীবীর দাবি, কার্যত পুলিশ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই তিনি নতুন করে তদন্ত শুরুর আর্জি করবেন বলে ভাবনা-চিন্তা করছেন।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget