এক্সপ্লোর

Preity Zinta Blessed with Twins: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা

Preity Zinta Gene Goodenough Blessed with Twins: নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান প্রীতি জিন্টা (Preity Zinta)।প্রীতি জিন্টা এবং জিন গুডএনাফের কোল আলো করে এল এক পুত্র এবং কন্যা। 

মুম্বই: যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। সারোগেসি (Surrogacy) পদ্ধতিতে পুত্র এবং কন্যাসন্তানের মা হলেন তিনি। এদিন সকালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান অভিনেত্রী। প্রীতি জিন্টা (Preity Zinta) এবং জিন গুডএনাফের (Gene Goodenough) কোল আলো করে এল এক পুত্র এবং কন্যা। সন্তানদের নাম রাখলেন জয় জিন্টা গুডএনাফ (Jai Zinta Goodenough) এবং জিয়া জিন্টা গুডএনাফ (Gia Zinta Goodenough)। 

এদিন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবার সঙ্গে আনন্দের খবর ভাগ করে নিতে চাই। জিন এবং আমি খুব আনন্দিত। পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ এবং জিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানাচ্ছি। জীবনের এই নতুন পর্ব নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। এই যাত্রায় অংশ নেওয়ার জন্য  চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ। অনেক ভালবাসা- জিন, প্রীতি, জয় এবং জিয়া।'

২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি নিকট আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করেন প্রীতি জিন্টা (Preity Zinta)) ও জিন গুডএনাফ (Gene Goodenough)। এরপর তাঁরা লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) চলে যান। মুম্বইয়ে (Mumbai) একটি রিসেপশন পার্টির আয়োজন করে জিনের সঙ্গে পরিচয় করান তিনি। প্রীতি জিন্টা যখন বিয়ের কথা জানান, তখন অনেকেই তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আর বিয়ের পর নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। বিয়ের পর একটি ফেসবুক লাইভে (Facebook Live) বলিউড অভিনেত্রী জানান, "লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকাতে জিনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর আমরা পাঁচ বছর সম্পর্কে ছিলাম। শেষ পর্যন্ত বিয়ে করলাম।'' উল্লেখ্য, বহু বছর ধরেই সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছেন তাঁরা। বর্তমান যুগে কাপল গোলস সেট করেছেন তাঁরা। আর আজ দুই সন্তানে বাবা-মা হলেন জিন এবং প্রীতি।  

আরও পড়ুন: Shahid Kapoor New Film: প্যারাট্রুপারের ভূমিকায় শাহিদ কপূর, ২০২৩ সালে মুক্তি পাবে 'বুল'

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget