এক্সপ্লোর

Birju Maharaj Death: 'শিল্প জগতে অপূরণীয় ক্ষতি,' পণ্ডিত বিরজু মহারাজকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

Birju Maharaj Death: ১৯৩৮-এর ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্ম। কত্থক নৃত্যে লখনউ ঘরানার শিল্পী পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজ। 

নয়াদিল্লি: বিশিষ্ট নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের (legendary kathak dancer Pandit Birju Maharaj) জীবনাবসানে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। কত্থক-গুরুর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গতকাল রাতে দিল্লির বাড়িতে মৃত্যু হয় এই কত্থক কিংবদন্তির।

শোক প্রকাশ করে রামনাথ কোবিন্দ লেখেন, 'কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যু একটি যুগের অবসান। এটি ভারতীয় সঙ্গীত এবং সাংস্কৃতির ক্ষেত্রে গভীর শূন্যতা সৃষ্টি করল। তিনি কিংবদন্তি হয়ে ওঠেন, বিশ্বের দরবারে কত্থককে জনপ্রিয় করতে অতুলনীয় অবদান রেখেছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।'

 

প্রধানমন্ত্রীও এদিন ট্যুইট করে লেখেন, 'পণ্ডিত বিরজু মহারাজ জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত, যিনি ভারতীয় নৃত্য শিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন। তাঁর চলে যাওয়া সমগ্র শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।'

 

কয়েক দিন আগে থেকে কিডনির রোগে ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। তাঁর ডায়ালিসিস চলছিল। 

১৯৩৮-এর ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্ম। আসল নাম ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যে লখনউ ঘরানার শিল্পী পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী। 

১৯৮৩ সালে 'পদ্মবিভূষণ' পান বিরজু মহারাজ। পেয়েছেন 'সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার' ও কালীদাস সম্মান। "বিশ্বরূপম" ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান বিরজু মহারাজ। 

"শতরঞ্জ কি খিলাড়ি" ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। বলিউডে "দেবদাস", "বাজিরাও মাস্তানি", "উমরাও জানের" মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি নজর কাড়ে। শিষ্য ও অনুগামীরা তাঁকে পণ্ডিতজি বা কখনও কখনও মহারাজজি বলে ডাকতেন।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget