এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জের বিশেষ সম্মান সোনু সুদের, 'ভগবানের কাজ করে যাও!' শুভেচ্ছা প্রিয়ঙ্কার, 'আপনি অনুপ্রেরণা', পাল্টা সোনু

স্বাভাবিকভাবে খুশি সোনু বলেছেন, এটি একটি বিরল সম্মান।রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতি খুবই বিশেষ। দেশের মানুষের জন্য আমি যেটুকু করতে পেরেছি, সেজন্য আমার কোনও প্রত্যাশা ছিল না। এই স্বীকৃতি ও পুরস্কার পেয়ে খুব সম্মানিত বোধ করছি, ভাল লাগছে।

মুম্বই: মানুষের বিপদে পাশে দাঁড়ানো যেন তাঁর নেশা। কখনও পরিযায়ী শ্রমিকদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তো কখনও তরুণীর অস্ত্রোপচারের খরচ জুগিয়েছেন। আবার কখনও কৃষক দম্পতিকে ট্রাক্টর কিনে দিয়েছেন। এমন উদাহরণ ভুরি ভুরি। নিঃস্বার্থ ভাবে উপকার করার এই মানসিকতার স্বীকৃতি পেলেন সোনু সুদ। রাষ্ট্রপুঞ্জের এসডিজি স্পেশাল হিউমেনিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন তিনি। করোনার জন্য এবার সরাসরি পুরস্কার প্রদানের আয়োজন করা সম্ভব হয়নি। ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার সন্ধ্যায় এই পুরস্কার পান সোনু। অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহাম, লিওনার্ডো দি ক্যাপরিওদের ক্লাবের সদস্য হলেন তিনি। নিকোল কিডম্যান, প্রিয়ঙ্কা চোপড়ার-সহ আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন বিভাগের সম্মানে সম্মানিত হয়েছেন। এই পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবে খুশি অভিনেতা। সোনু বলেছেন, এটি একটি বিরল সম্মান।রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতি খুবই বিশেষ। দেশের মানুষের জন্য আমি যেটুকু করতে পেরেছি, সেজন্য আমার কোনও প্রত্যাশা ছিল না। এই স্বীকৃতি ও পুরস্কার পেয়ে খুব সম্মানিত বোধ করছি, ভাল লাগছে। স্থায়ী উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের কর্মকাণ্ডকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জ তার লক্ষ্য পূরণ করতে পারুক এই চাই। সোনুকে অভিনন্দন জানিয়ে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ট্যুইট ’’অভিনন্দন সোনু সুদ। এত ভাল! তুমি ইশ্বরের কাজ চালিয়ে যাও। এ ধরনের কাজ দেখলেই অনুপ্রাণিত হওয়ার মতো। তুমি যা করেছ সেজন্য ধন্যবাদ।‘‘ প্রিয়ঙ্কাকে সোনুর পাল্টা ট্যুইট , এই অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি এক অনুপ্রেরণা। আমিও তাদের একজন। এ ভাবে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করতে থাকুন। আপনি আসল হিরো। অনেক ভালবাসা রইল।‘‘ এর আগে দেশের নানা মহলে প্রশংসিত হয়েছেন সনু। এবার মানুষের জন্য তাঁর এই উপকারী মনোভাব সমাদৃত হল আন্তর্জাতিক ক্ষেত্রেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget