এক্সপ্লোর

নিককে নিয়ে ভয়ে ভয়ে থাকেন প্রিয়ঙ্কা, নিজেই জানালেন কারণ

নিক জোনাস কিছুদিন আগে জানিয়েছেন, ছোটবেলায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। ১৩ বছর বয়সে জানতে পারেন টাইপ ১ ডায়াবিটিস রয়েছে তাঁর, টেনশনে কোমায় চলে যান।

মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের শিগগিরই ১ বছর পূর্ণ হবে। দুজনে দুজনকে নিয়ে খুশি, আনন্দ তাঁদের হাবে ভাবে ফুটে ওঠে। কিন্তু একটি বিষয়ে নিকের জন্য দুশ্চিন্তার শেষ নেই প্রিয়ঙ্কার। মাঝে মাঝেই রাতে উঠে পড়ে তিনি দেখেন, নিক ঠিক আছেন কিনা। নিক জোনাস কিছুদিন আগে জানিয়েছেন, ছোটবেলায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। ১৩ বছর বয়সে জানতে পারেন টাইপ ১ ডায়াবিটিস রয়েছে তাঁর, টেনশনে কোমায় চলে যান। কতদিনে সুস্থ হয়ে উঠেছিলেন তা অবশ্য জানাননি তিনি। স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন প্রিয়ঙ্কা। জানিয়েছেন, বিয়ের পর পর তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না, বোঝার চেষ্টাও করেননি। কিন্তু নিক নিজের অসুস্থতা নিয়ে খুবই সচেতন, ঘুমের মধ্যেও বুঝতে পারেন কখন তাঁর সুগার লেভেল কমে যাচ্ছে। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করেন তিনি, খুব ভাল করে জানেন, কখন কী করতে হবে আর কী করা উচিত নয়। কিন্তু তাঁর ডায়াবিটিসের কথা জানার পর থেকে সতর্ক হয়েছেন প্রিয়ঙ্কা। বেশ কিছুদিন ধরে রাতে বারবার উঠে তিনি দেখেন, নিক ঠিক আছেন কিনা। প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, অসুখকে কখনওই প্রয়োজনের বেশি গুরুত্ব দেন না নিক। যা যা করতে চান, তাই করেন। জীবনের প্রতি তাঁর এই সাকারাত্মক চিন্তাভাবনা প্রিয়ঙ্কাকেও প্রভাবিত করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget