এক্সপ্লোর

Priyanka-Nick Baby Name: নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের নাম ফাঁস! জানা গেল নামের অর্থও

যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি সন্তানের নাম কিংবা ছবি প্রকাশ্যে আনেননি নিক জোনাস কিংবা প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সম্প্রতি বিভিন্ন সূত্রে প্রকাশ হয়েছে নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের নাম।

মুম্বই: চলতি বছরের শুরুর দিকে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) জানান যে তাঁর এবং নিক জোনাসের (Nick Jonas) জীবনে সন্তান এসেছে। সারোগেসির মাধ্যমে তাঁরা মা-বাবা হয়েছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন নিক-প্রিয়ঙ্কা। কিন্তু তারপর থেকে সন্তানের নাম কিংবা ছবি, কোনওটাই প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। সম্প্রতি বিভিন্ন সূত্রে প্রকাশ হয়েছে নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের নাম (Nick-Priyanka Baby Name)।

নিক-প্রিয়ঙ্কার সন্তানের নাম-

যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি সন্তানের নাম কিংবা ছবি প্রকাশ্যে আনেননি নিক জোনাস (Nick Jonas) কিংবা প্রিয়ঙ্কা চোপড়া। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সদ্যোজাত কন্যা সন্তানের নাম তাঁরা রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি সান দিয়াগো হাসপাতালে রাত আটটার পর জন্ম হয় তাঁদের সন্তানের। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমের হাতে এসেছে নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেটও। যদিও এই তথ্য এবং ফাঁস হওয়া বার্থ সার্টিফিকেটের সত্যতা প্রসঙ্গে মুখ খোলেননি নিক-প্রিয়ঙ্কা কেউই। 

মালতী মারি চোপড়া জোনাস নামের অর্থ-

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের কন্যা সন্তানের নাম জানা গিয়েছে মালতী মারি চোপড়া জোনাস। মালতী শব্দের অর্থ সংষ্কৃতে সুগন্ধ যুক্ত ছোট ফুল বা চাঁদের আলো। এবং মারি শব্দের অর্থ সমুদ্রের নক্ষত্র। এছাড়া বাইবেলের সঙ্গেও মারি নামের যোগ রয়েছে। যিশু খীষ্টের মা মেরিকেও ফরাসী ভাষায় মারি বলা হয়ে থাকে। 

আরও পড়ুন - Aamir Khan: ছেলে আজাদের সঙ্গে আমে মজলেন আমির খান, ছবি ভাইরাল

গত ২২ জানুয়ারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি দিয়ে সন্তানের কথা ঘোষণা করেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান এসেছে। এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার জন্য সকলের কাছে অনুরোধ করব। আমরা এখন আমাদের পরিবারে সময় দিতে চাই। অনেক ধন্যবাদ সবাইকে।' বেশ কিছু হলিউড প্রোজেক্ট ছাড়াও প্রিয়ঙ্কা চোপড়াকে শীঘ্রই দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জারা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভট্টকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget