এক্সপ্লোর

Priyanka Chopra-Nick Jonas: অটোর মধ্য়েই ভালবাসায় ডুবলেন নিক-প্রিয়ঙ্কা

Priyanka Chopra-Nick Jonas: এইমুহূর্তে ভারতে রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।

কলকাতা: কিছুদিন আগেই কন্য়া মালতি মেরিকে নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।  নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) দুই দিন যাবৎ চলা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন নিক-প্রিয়ঙ্কা। আর এবার একটি ফটোশ্যুটে ধরা দিলেন এই সেলিব্রিটি কাপল। তবে এই ফটোশ্যুটের ইউএসপি অন্য জায়গায়। এবার অটোয় উঠে নানান পোজের ছবি তুললেন এই ডুয়ো।

সম্প্রতি, নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন পিগি চপস। ক্য়াপশানে লিখলেন, 'ডেট নাইট'। আর এই ছবি পোস্ট করার পরই তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন...

Ajay Devgan Birthday: জোর করে হাত মেলানোর চেষ্টা! ভক্তদের মাঝেই মেজাজ হারালেন অজয় দেবগণ, তারপর?

প্রসঙ্গত, কিছুদিন আগেই শিরোনামে উঠে এসেছিল প্রিয়ঙ্কা চোপড়ার নাম। শোনা যাচ্ছিল, কর্ণ জোহরের (Karan Johar) জন্যই নাকি বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-কে? যদিও এ নিয়ে কখনও নিজে মুখ খোলেননি অভিনেত্রী। তবে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre or NMACC)-র উদ্বোধনে এসেই কী গলল বরফ? ভিডিওয় ধরা পড়ল, উদ্বোধনী অনুষ্ঠানে মুখোমুখি হতেই একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রিয়ঙ্কা চোপড়া ও কর্ণ জোহর। 

কিছুদিন আগেই, এই প্রথম মেয়ে মালতীকে নিয়ে দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে এসেছেন স্বামী নিক জোনাসও। নিজের দেশ হতাশ করেনি প্রিয়ঙ্কাকে। বলিউডে বিরতির পরেও অভিনেত্রী ও তাঁর কন্যাকে দেখতে বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। এরপরেই নিকের সঙ্গে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনে হাজির ছিলেন প্রিয়ঙ্কা। শুধু তিনি নয়, এদিনের অনুষ্ঠানে ছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়া ও রাজনৈতিক জগতের প্রায় সব তাবড় ব্যক্তিত্বরাই। 

ভিডিওতে ধরা পড়ল, চিত্রগ্রাহকদের জন্য পোজ দেওয়ার পরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)-এর সঙ্গে কথা বলছিলেন নিক ও প্রিয়ঙ্কা। হঠাৎ সেখানে আসেন কর্ণ জোহর। প্রথমে এসে কর্ণ রণবীরের সঙ্গে কথা বলেন। এরপর মুখোমুখি হন প্রিয়ঙ্কার। দুজনেই মুখে হাসি নিয়ে একে অপরকে সম্ভাষণ করেন, তারপর জড়িয়েও ধরেন। একসঙ্গে কথা বলতেও দেখা যায় দুজনকে। 

কর্ণের জন্যই প্রিয়ঙ্কা বলিউড থেকে বিরতি নিয়েছিলেন, এই অভিযোগ অবশ্য ছিল কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-এর। তিনি সরাসরি ট্যুইট করেছিলেন। তবে বলিউডে নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। তিনি বলেছিলেন, 'আমায় ইন্ডাস্ট্রিতে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। আমায় অনেকে ইচ্ছাকৃতভাবে কাস্ট করছিলেন না। আমি ক্লান্ত হয়ে পরেছিলাম রাজনীতি সহ্য করতে করতে। আমার একটা বিরতির দরকার ছিল। সেই সুযোগটা আমায় এনে দিল গান।'

সেরা শিরোনাম

Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
Bollywood Director Death: 'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
'মাথায় চোট', মাত্র ৫৭- তেই মৃত্যু বলিউডের বিখ্যাত পরিচালকের, মুম্বইয়ের 'অপরাধ জগৎ' নিয়ে বানিয়েছেন একাধিক সিনেমা
Abhijeet Dipke : 'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?
'ছোট ভাই মনে করে...', প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিজিৎ দীপকে ; কার কাছে ?

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget