এক্সপ্লোর

Priyanka Chopra: অর্থহীন সংলাপ, অভিনয়ের জন্য দীর্ঘক্ষণ বসে থাকা, শ্যুটিং সেটে তিক্ত অভিজ্ঞতা প্রিয়ঙ্কার

Priyanka Chopra News: প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও ছবি কি রয়েছে যেটাতে অভিনয় করার পরেও সেই ছবিকে ঘৃণা করেছেন প্রিয়ঙ্কা?

কলকাতা: 'সিটাডেল' (Citadel) নিয়ে তিনি এখন চর্চার কেন্দ্রে। বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে নিজের কেরিয়ার, অভিজ্ঞতা এই সবকিছুর কথাই বলছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর ফের এক সাক্ষাৎকারে, বলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন পিগি চপস। 

প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও ছবি কি রয়েছে যেটাতে অভিনয় করার পরেও সেই ছবিকে ঘৃণা করেছেন প্রিয়ঙ্কা? উত্তরে অভিনেত্রী বলেন, 'আমি সেই ছবির নাম বলব না, কিন্তু এমন কিন্তু অভিজ্ঞতা রয়েছে যা কষ্টকর, বিরক্তিকরও বটে। আমায় সেই ছবির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। আমায় এমন একটা মেয়ে হিসেবে দেখানো হয়েছিল, যেটা আমি নই। আমার জন্য গোটা বিষয়টা ভীষণ কঠিন ছিল।'

সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে নিজের বলিউডের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। বলিউডে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে প্রিয়ঙ্কা বলেছিলেন, 'আমার কেরিয়ারে এমন বহুবার হয়েছে যখন আমি সমস্ত কিছু ছেড়ে, এমনকি অভিনয় ছেড়েও দূরে সরে যেতে চেয়েছি সবকিছুর থেকে। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম 'না' শুনতে শুনতে। মানুষ যেন বিশ্বাসই করতে চাইছিলেন না সেই সময় যে আমিও অভিনয়টা পারি। একের পর এক ছবি আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। শ্যুটিং সেটে কেউ আমার সঙ্গে কথা বলত না। আমার মনে হত, কেউ আমায় এত মারধর করছে যে আমি আর সহ্য করতে পারছি না। ভীষণ ঝুঁকি নিয়ে আমি আমার বলিউডের দীর্ঘদিনের কেরিয়ারটা ছেড়ে চলে যাই। যে কেরিয়ার তিল তিল করে গড়ে তুলেছিলাম এত বছর ধরে, তা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম আমি।'

এই প্রথম নয়, প্রিয়ঙ্কা এর আগেও একাধিকবার মুখ খুলেছেন বলিউডে তাঁর কঠিন সময় নিয়ে। দ্ব্যর্থহীনভাবে প্রিয়ঙ্কা বলেছেন, তাঁকে কোনঠাসা করা হয়েছিল বলিউডে। প্রিয়ঙ্কা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমায় ইন্ডাস্ট্রিতে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। আমি বলিউডের রাজনীতির খেলায় পটু ছিলাম না একেবারেই। আমার সঙ্গে বৈরিতা করা হয়েছিল। আমায় অনেকে ইচ্ছাকৃতভাবে কাস্ট করছিলেন না। আমি ক্লান্ত হয়ে পরেছিলাম রাজনীতি সহ্য করতে করতে। আমার একটা বিরতির দরকার ছিল। সেই সুযোগটা আমায় এনে দিল হলিউডের গান।'

আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget