এক্সপ্লোর

Priyanka Chopra: ব্যালকনিতে অপরিচিত ছেলে, প্রিয়ঙ্কাকে শাসন করতে জানলায় লোহার গরাদ লাগিয়েছিলেন বাবা!

Priyanka Chopra News: একটি সাক্ষাৎকারে বলিউডের 'পিগি চপস' জানিয়েছিলেন, তাঁর বাবার শাসন ছিল প্রবল। আমেরিকা থেকে পড়াশোনা করে ফেরার পরে, সেই শাসন যেন আরও বেড়ে গিয়েছিল

কলকাতা: ভালবেসে, বিয়ে করে তিনি বিদেশে ঘর বেঁধেছেন ঠিকই, তবে বিদেশের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও, পড়াশোনার সূত্রে আমেরিকায় বাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তাঁর গায়ের রঙ নিয়ে হেনস্থার কথা কে না জানে। তবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরার পরে এক অদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাও তাঁর নিজের বাবার জন্য!

একটি সাক্ষাৎকারে বলিউডের 'পিগি চপস' জানিয়েছিলেন, তাঁর বাবার শাসন ছিল প্রবল। আমেরিকা থেকে পড়াশোনা করে ফেরার পরে, সেই শাসন যেন আরও বেড়ে গিয়েছিল। সেইসময় প্রিয়ঙ্কার বাড়িতে একটি ঘটনা ঘটে। ১৬ বছর বয়সে আমেরিকা থেকে পড়াশোনা করে ভারতে ফেরেন প্রিয়ঙ্কা। সেই সময়ে নাকি তিনি অহংকারী ছিলেন, এ কথা নিজেই বলেছেন অভিনেত্রী।

প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, সেইসময়ে প্রিয়ঙ্কাকে অনুসরণ করত অনেক ছেলেই। প্রিয়ঙ্কা অবশ্য তাতেই তেমন পাত্তা দিতেন না। তবে একবার মধ্যরাতে প্রিয়ঙ্কার ঘরের লাগোয়া ব্যালকনিতে উঠে এসেছিল এক যুবক। সম্ভবত প্রিয়ঙ্কারই অনুরাগী। মধ্যরাতে বাড়ির বারন্দায় অচেনা পুরুষকে দেখে ভয় পেয়ে যান প্রিয়ঙ্কা। ছুটে বাবা আকাশ চোপড়ার কাছে চলে যান তিনি। আর এপরেই, বিশেষ সুরক্ষার জন্য বাড়ির জানলা দরজায় লোহার বার বা গরাদ লাগিয়েছিলেন আকাশ চোপড়া। 

শুধু এখানেই থেমে থাকেননি তিনি, যে মেয়ের নেশা মডেলিং, পোশাক নিয়েও তাঁর ওপর বিধিনিষেধ জারি করেছিলেন আকাশ চোপড়া। প্রিয়ঙ্কাকে নিদান দেওয়া হয়েছিল, তিনি যেন ঢিলে পোশাক পরেন। এমনকি বাড়ির বাইরেও ইচ্ছামতো বেরতে পারতেন না তিনি। প্রিয়ঙ্কাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সবসময় হাজির থাকতেন একজন গাড়িচালক। বাড়ির গাড়ি করে, চালকের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন প্রিয়ঙ্কা। সেইসময় ঢিলে পোশাক প্রিয়ঙ্কার সংগ্রহে প্রায় ছিল না বললেই চলে। তাই একবার একটি বিশেষ জায়গায় যাওয়ার সময় বাবার শার্টকেই বেঁধে পরে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিল জিন্স। তবে আকাশ চোপড়া চাইতেন না, মেয়ে পশ্চিমি পোশাক পরুক। তিনি প্রিয়ঙ্কাকে বলেছিলেন, সমস্ত পশ্চিমি পোশাক ছেড়ে যেন সবসময় সালোয়ার কামিজ পরেন প্রিয়ঙ্কা। 

তবে বাবার এই শাসনেও থেমে থাকেনি প্রিয়ঙ্কার স্বপ্ন দৌড়। সবাই জানত, প্রিয়ঙ্কার খুব কাছের ছিলেন বাবা আকাশ। এমনকি বাবার মৃত্যুর পরে হাতে বিশেষ ট্যাটুও করান প্রিয়ঙ্কা। বাবার স্মৃতিতে করা সেই ট্যাটুতে লেখা রয়েছে 'ড্যাডি'জ লিটল গার্ল'।

আরও পড়ুন: Blackheads: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget