এক্সপ্লোর

বলিউডে অভিনেত্রীরা যৌন-হয়রানির শিকার, ইঙ্গিত প্রিয়ঙ্কা চোপড়ার

নয়াদিল্লি: চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর জোর বিতর্ক শুরু হয়েছে হলিউডে। এই প্রেক্ষিতেই বলিউডের ভেতরেও এমন যৌন-শোষণ হচ্ছে বলে এক সাক্ষাতকারে বিস্ফোরক দাবি করলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কার মতে, ওয়াইনস্টাইনের ঘটনাটি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের বিষয়টিও জড়িত। আর এটাই বাস্তব। তিনি যোগ করেন, এই ঘটনা হার্ভি ওয়াইনস্টাইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। হলিউডে তাঁর মত অনেকেই আছেন। তিনি আরও জানান, শুধু হলিউড নয়, এধরনের লোক বলিউডেও রয়েছে।

তিনি বলেন, আমি ওয়াইনস্টাইনকে নিয়ে ভাবছি না। আমি এ-ও মনে করি না, হলিউডে শুধু ওয়াইনস্টাইন রয়েছেন, যিনি এমন করে থাকেন। তাঁর মতো অনেকেই আছেন। শুধু ভারতে নয়, এরা সর্বত্র রয়েছে। প্রিয়ঙ্কার দাবি, অভিনয় ক্ষেত্রে এমন অনেক সময় ঘটে যে, কিছু পুরুষ আছে যারা হুমকি দেবেন, তাঁদের দাবি না মানলে, কাজ মিলবে না। আর সেই সময় সব পুরুষ এক হয়ে যায়। তখন আপনি উপলব্ধি করবেন যে, আপনি কত একা।

প্রসঙ্গত, ওয়াইনস্টাইনের যৌন কেলেঙ্কারি নিয়ে এখন সরগরম হলিউড। বহু অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। কাস্টিং কাউচ বা যৌনতার বদলে কাজ নিয়ে অভিযোগ এই প্রথম উঠল না। বিভিন্ন সময়ে এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। বলিউডেও একাধিক যৌন-কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sambhavna Seth-Avinash Dwivedi: সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা
সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা
Deepika Padukone: কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?
কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?
Utsav Mukherjee: ২৪ দিন 'নিখোঁজ' থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে! কোথায়, কেমন রয়েছেন পরিচালক?
২৪ দিন 'নিখোঁজ' থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে! কোথায়, কেমন রয়েছেন পরিচালক?
Rhea Chakraborty: 'প্রমাণ নেই,' সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট
'প্রমাণ নেই,' সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ২:শেষ হাসি হাসবে কে?ফলপ্রকাশের আগে কী বলছেন সব দলের প্রার্থীরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ১: 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? কী বলছে যাবতীয় EXIT POLL?
West Bengal Eection 2026: ডায়মন্ড হারবারে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, স্ক্রুটিনিতে কোন কোন বিষয়ে রাখা হচ্ছে নজর?
West Bengal Election 2026: ''আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না'', বললেন Mamata Banerjee
West Bengal Election 2026: 'দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম', গণনার আগে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget