এক্সপ্লোর

Priyanka on Raghav-Parineeti: বোনের বিয়েতে গড়হাজির থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা! রাঘব-পরিণীতিকে কী লিখলেন প্রিয়ঙ্কা?

Priyanka Chopra on Raghav-Parineeti Wedding: প্রিয়ঙ্কার পরিণীতির বিয়েতে না আসা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেকেই বলেছেন, পরিণীতি যদি প্রিয়ঙ্কার নিজের বোন হত, তাহলে কী প্রিয়ঙ্কা এমনভাবে না আসতে পারতেন?

কলকাতা: জল্পনা চলছিল নিক জোনাস (Nicku Jonas)-কে নিয়ে। কিন্তু বোনের বিয়েতে যে প্রিয়ঙ্কা চোপড়াও (Priyanka Chopra)-ও আসবেন না, তা ভাবতে পারেননি কেউই। লেক পিচোলার ধার সাত পাকে বাঁধা পড়লেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তবে গড়হাজির রইলেন পরিণীতির 'মিমি দিদি' প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য লম্বা পোস্ট করে শুভেচ্ছাবার্তায় ভরালেন ছোট বোনকে। 

সোশ্যাল মিডিয়ায় আজ পরিণীতির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে, তাই নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন প্রিয়ঙ্কা। লেখেন, 'পিকচার পারফেক্ট। তোমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক ভালবাসা পাঠালাম। চোপড়া পরিবারে স্বাগত রাঘব। আশা করি তুমি খুব তাড়াতাড়িই আমাদের পাগলামির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে।

তিসা.. তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে। তুমি আর রাঘব চিরকাল একে অপরের খেয়াল রেখো। পাশে থেকো আর ভালবাসো। তোমায় অনেক অনেক ভালবাসা পরিণীতি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

প্রসঙ্গত, প্রিয়ঙ্কার পরিণীতির বিয়েতে না আসা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেকেই বলেছেন, পরিণীতি যদি প্রিয়ঙ্কার নিজের বোন হত, তাহলে কী প্রিয়ঙ্কা এমনভাবে না আসতে পারতেন? অন্যদিকে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া সাংবাদিকদের জানান, প্রিয়ঙ্কা কাজে ব্যস্ত তাই আসতে পারেননি। অন্যদিকে, প্রিয়ঙ্কাকে দেখা গেল, মেয়ে মালতির সঙ্গে খেলায় ব্যস্ত তিনি। 

পরিণীতির বাগদানে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা। দিল্লিতে হয়েছিল রাঘব-পরিণীতির বাগদান। তবে যে রাজস্থানে প্রিয়ঙ্কা নিজেই সাত পাকা বাঁধা পড়েছিলেন, সেখানে নিজেই এলেন না তিনি। দেখা গেল না নিককেও। পরিণীতির মিমি দিদি তাঁর জীবনের নতুন অধ্যায়ে পাশে রইলেন না। 

পরিণীতি রবিবার সকালে ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবিগুলি শেয়ার করেন। কেউ বলছেন তাঁর বিয়ের পোশাকের রং পার্ল হোয়াইট । আবার কখনও ছবিতে তা ধরা পড়েছে বেইজ রঙে। ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, "প্রাতঃরাশের টেবিলে প্রথম  আলাপ থেকেই, আমাদের হৃদয় জানত। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না .. আমাদের একসঙ্গে সারাজীবনের জন্য পথ চলা শুরু হল"। আর রাঘবের  পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। বিয়ের দিন তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘবকে লাগছিল বেশ অন্যরকম।  

আরও পড়ুন: Parineeti Chopra Raghav Chadha Wedding Pics : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর, পরিণীতি লম্বা ভেইলে সূচিকর্মে রাঘব-নাম

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget