এক্সপ্লোর

Project K: এলোমেলো চুল, দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি... 'প্রজেক্ট কে'-তে কোন ভূমিকায় দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের?

Project K: কবে মুক্তি পাবে ছবির ট্রেলার?

কলকাতা: বলিউডের আপকামিং ছবি 'প্রজেক্ট কে' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল এই ছবিতে দীপিকার লুক। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর এলোমোলো চুল। দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। পোশাক সাধারণ। আর এই লুক প্রকাশ্য়ে আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ছবির সঙ্গে ক্য়াপশনে লেখা হয়েছে, আরও ভালো আগামীকালের জন্য একটি আশার আলো।

এই ছবিতে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাশাপাশি দেখা যাবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানির মত তারকারা।  মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল।  ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, 'অমিতাভ - প্রভাস - দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত...'। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'। 

কেমন ছিল সেই পোস্টার?

যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে রয়েছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, 'দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং' অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে।'

আরও পড়ুন...

ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

এই ছবি নিয়ে নাগ অশ্বিন একটি বিবৃতিতে বলেছেন, "ভারত হল সর্বকালের সেরা কিছু বিদ্যা এবং সুপারহিরোদের জায়গা৷ আমরা মনে করি যে আমাদের ছবি এটিকে বিশ্বের সামলে তুলে ধরার এবং শেয়ার করার একটি প্রচেষ্টা৷ এবং কমিক-কন বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের গল্পের পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিখুঁত মঞ্চ।"

এই ছবি সান দিয়েগো কমিক-কন (SDCC) ২০২৩-এ আত্মপ্রকাশের জন্য প্রথম ভারতীয় ছবি হতে চলেছে৷  এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City)। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। 

'প্রজেক্ট কে' তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget