এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: স্বপ্ন ফুটবল, ছেলে মিশুকের জন্যই প্রসেনজিতের ঠাকুরঘরে রাখা মেসির ছবি

লাইটস, ক্যামেরা অ্যাকশন নয়, তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের পছন্দ ঘামে ভেজা জার্সি আর সবুজ মেরুন রঙ। আর ছেলের স্বপ্ন নিয়ে গর্বিত টলিউডের 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

কলকাতা: ঠাকুরঘরে লিওনেল মেসির ছবি রাখা। বাবার বিখ্যাত 'অটোগ্রাফ'-এর পাশে লেখা, 'জয় মোহনবাগান'। নায়কের ঘর, সেখানে রুপোলি পর্দার ছোঁয়া তো স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে মিশে গিয়েছে ফুটবল মাঠের গন্ধ। সবই তাঁর ছেলের সৌজন্যে। নায়কের ছেলে অভিনয় নয়, চান জাতীয় দলে ফুটবল খেলতে। লাইটস, ক্যামেরা অ্যাকশন নয়, তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পছন্দ ঘামে ভেজা জার্সি আর সবুজ মেরুন রঙ। আর ছেলের স্বপ্ন নিয়ে গর্বিত টলিউডের 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

বড় বসার ঘরে সাদা কালো বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরের নিচেই নিজের নাম লিখে রেখেছেন মিশুক। বাবার জুতোয় পা গলানোর ইচ্ছা? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'আপাতত নয়। ভবিষ্যতে কী হবে জানি না। ও পেশায় ফুটবলার হতে চায়, জাতীয় দলে খেলতে চায়। এখন যে সমর্থনটা ও আমাদের থেকে চায় সেটাই পাচ্ছে। আমার গোটা বাড়িতে ফুটবলের ছবি, মোহনবাগান, এটিকের ছবি। আমাদের ঠাকুরঘরেও মেসির (Lionel Messi) ছবি আছে। ও একজন ফুটবলার হওয়ারই প্রস্তুতি নিচ্ছে। আমি ভীষণ খুশি যে আমার ছেলে পেশায় একজন খেলোয়াড় হতে চায়। এতে আমার বাবাও ভীষণ খুশি। মিশুক কখনোই বলে না আমি তোমাদের মত হতে চাই। ও বলে, আমি একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতে চাই। এটা আমার ভীষণ ভালো লাগে।'

Prosenjit Chatterjee Exclusive: হিসেব বা সময়ের ভুলে বম্বের সুপারহিট ছবি ছাড়তে হয়েছে, আফশোস হয়নি: প্রসেনজিৎ

বাবা, ছেলে, দুই প্রজন্ম রুপোলি পর্দার প্রথম সারির নায়ক। মিশুকের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা হয় বিশ্বজিৎ ও প্রসেনজিতের? নায়ক বলছেন, 'বেশিরভাগ আলোচনায় হয় ক্রিকেট আর ফুটবল নিয়ে। আমার বাবার সঙ্গে আমি ছবি নিয়ে তবু আলোচনা করতে পারি। কিন্তু এই প্রজন্ম যে সব ছবি আর অভিনেতার কথা বলে, তাঁদের নামও হয়ত আমরা শুনিনি। আমায় গুগল করে পড়াশোনা করে ওর সঙ্গে আলোচনা করতে হয়। তবে আমার সঙ্গে মিশুকের একটু মেলে। আমি প্রচুর নতুন সিনেমা দেখি। কোনও সিরিজ দেখে পছন্দ হলে আমরা একে অপরকে বলি। তবু আলোচনার মূল বিষয়টা খেলা।'

একসঙ্গে বসে খেলা দেখেন প্রসেনজিৎ আর মিশুক? একটু হেসে অভিনেতা বললেন, 'মিশুক বেশিরভাগ সময়টাই হোস্টেলে কাটিয়েছে। ও থাকলে অবশ্যই একসঙ্গে বসে খেলা দেখা হয়। তবে ভোর ৪টে-৫টা পর্যন্ত ওই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আমি দেখতে পারি না। কেবল প্রথমটা দেখি। তারপর আর সম্ভব হয় না।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget