এক্সপ্লোর

Prosenjit Chatterjee: 'বাংলা ভাষার জন্য যে কোনোরকম লড়াই করব', ভাষা বিতর্কে মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

Prosenjit Chatterjee on Bengali language: সদ্যই ভাষা সংক্রান্ত একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা: বাংলা ভাষা এখন এসে পড়েছে রাজনীতির আঙিনায়। তৃণমূল বিজেপির মধ্যে কার্যত দড়ি টানাটানি চলছে। বাংলা বলার অভিযোগে, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা, সাধারণ মানুষদের হয়রানির কথা বারে বারেই তুলে ধরছে তৃণমূল। বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগে, সরব হয়েছে তৃণমূল সরকার। পাল্টা উত্তর দিচ্ছে বিজেপিও। 

দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র- সহ বিভিন্ন রাজ্য়ে, বাংলায় কথা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে, বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে! যা ঘিরে উত্তাল রাজ্য় রাজ্য়নীতি! এদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক! কোথাও মারধর, কোথাও আটকে রাখা, কোথাও পুলিশি ধরপাকড়। তো কোথাও বাংলাদেশে অবধি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। বাংলা ভাষায় যারা কথা বলে, তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সমাজমাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। 

গত ৩০ জুন এক্স পোস্ট করে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন অব্যাহত রয়েছে।বৈধ কাগজপত্র থাকার পরেও, বাংলার অনেক দরিদ্র পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের হয়রানি করা হচ্ছে। অবৈধভাবে আটকে রাখা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে।

আরও এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য একটি অনুষ্ঠানে এসে, বাংলা ভাষা তরজা নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, 'ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।'

প্রসঙ্গত, সদ্যই ভাষা সংক্রান্ত একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইতে বলিউডের তারকাদের সঙ্গে একটি কাজ করেছিলেন তিনি। সেই ছবির প্রচারেই সাংবাদিক সম্মেলনে একটি বিতর্কে জড়িয়ে পড়েন প্রসেনজিৎ। এক সাংবাদিক অভিনেতাকে বাংলায় প্রশ্ন করলে, তিনি সেই সাংবাদিককে বাংলা বলতে নিষেধ করেন। হিন্দি বা ইংরাজীতে প্রশ্ন করতে বলেন। কিন্তু থামিয়ে দেন রাজকুমার রাও। তিনি বলেন যে, তিনি বাংলা বোঝেন। ওই সাংবাদিক বাংলাতেই প্রশ্ন করুন এবং তিনি তা হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই বাংলা বলতে বাধা দেওয়ার জন্য চূড়ান্ত ট্রোলড হন প্রসেনজিৎ। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছিলেন ভাবাবেগে আঘাত করার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget