এক্সপ্লোর

“তুই চির বর্তমান,” ঋতুপর্ণর প্রয়াণ দিবসে আবেগঘন প্রসেনজিৎ

বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র পতনের সেই শোক আজও সামলে নিতে পারেননি অনেকেই।

কলকাতা: ২০১৩ সালের এমনই এক সকাল। জীবন থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তিনি পরিচালক ঋতুপর্ণ ঘোষ। বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র পতনের সেই শোক আজও সামলে নিতে পারেননি অনেকেই।  ৮ বছর আগের সেই দিনের কথা স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিন নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রসেনজিৎ লিখেছেন, “৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান। এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু।“

কেরিয়ার শুরু হয়েছিল অ্যাড এজেন্সি থেকে। সেখান থেকে হঠাৎই সিনে জগতে প্রবেশ। প্রথম সিনেমা হীরের আংটি। এরপর আর ঘুরে তাকাতে হয়নি। তাঁর দূরদর্শিতা, শিল্পী স্বত্বা এবং প্রাসঙ্গিকতা তাঁকে আক্ষরিক অর্থে করে তুলেছিল ঋতুরাজ। যাবতীয় সমালোচনা থেকে বিতর্কের জবাব দিয়েছিলেন সিনেমার পর্দায়। এমনকী তাঁর যৌন অভিমুখীতা নিয়েও হয়েছে সমালোচনা। সেই বিতর্ককে কোনও দিন প্রাধান্য দেননি পরিচালক। বরং অকপটে বলেছেন, শিল্পীর কোনও লিঙ্গ হয় না।  তাঁর ছবিতে উঠে এসেছে বাস্তব জীবনের গল্প। বরবারই তৃতীয় লিঙ্গ, সমকামীতা এবং নারী চরিত্র তাঁর ছবিতে প্রাধান্য পেয়েছে। দৈনন্দিন জীবনে বাসনের ঠোকাঠুকিতেও যে শব্দ আছে, সেই শব্দের সঙ্গে শব্দ বুনে ছন্দ তৈরি করেছিলেন তিনি। পুরনো আসবাব থেকে ধুলো পড়া ঘর তাঁর ছোঁয়ায় হয়ে উঠেছিল সুন্দর। প্রতিটি মুহূর্তকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার প্রত্যেকটি অংশে।

‘১৯ এপ্রিল’ ছবিতে  প্রথম ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় অভিনয় করেন প্রসেনজিৎ। সেই শুরু। তারপর একের পর এক ছবিতে বাংলার ‘বুম্বাদা’- কে বেছে নিয়েছেন পরিচালক। পরিচালকের পছন্দের তালিকায় উঠে এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। তবে সম্পর্কটা শুধু পরিচালক-অভিনেতার ছিল না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন ঋতুপর্ণ ঘোষ তাঁর কাছে ছিলেন, ফ্রেন্ড, ফিলোজ়ফার, গাইড। ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘দ্য লাস্ট লিয়ার’, ‘খেলা’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘নৌকাডুবি’-র মতো ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget