এক্সপ্লোর

'Ajogyo' Trailer: বড়পর্দায় আসছে প্রসেন-পর্ণা-রক্তিমের গল্প, 'অযোগ্য' ট্রেলারে স্পষ্ট সম্পর্কের টানাপোড়েন

Prosenjit-Rituparna: 'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের একবার সম্পর্কের জটিলতা নিয়ে অন্য ধরনের এক গল্প বলতে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই প্রধান চরিত্রে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত ও দর্শকের প্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ফিরছেন তাঁদের পঞ্চাশতম ছবি নিয়ে। একে অপরের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অর্ধশতরান (50th Movie) করতে দেখা যাবে এই দুই তারকাকে, ৭ জুন থেকে। তার আগে প্রকাশ্যে এল সেই সিনেমার কয়েক ঝলক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় 'দৃষ্টিকোণ' ছবির পর ফের তাঁরই পরিচালনায় 'অযোগ্য' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। কেমন হল ট্রেলার?

প্রকাশ্যে এল 'অযোগ্য' ট্রেলার

'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের একবার সম্পর্কের জটিলতা নিয়ে অন্য ধরনের এক গল্প বলতে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই প্রধান চরিত্রে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তাঁদের সঙ্গে গল্পের গতি বৃদ্ধিতে রয়েছেন অপর তারকা শিল্পী শিলাজিৎ মজুমদার। প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, অপূর্ণ সম্পর্কের মিশেলে তৈরি এই প্রেমের গল্প কী 'অযোগ্য' না যোগ্যভাবেই মন জয় করতে পারবে দর্শকের? সেই উত্তর অবশ্য মিলবে ৭ জুনের পর।

ছবির ট্রেলারেই স্পষ্ট, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পর্ণা ও শিলাজিৎ মজুমদার অভিনীত রক্তিম স্বামী ও স্ত্রী। তাঁদের এক মেয়েও রয়েছে যাঁর একটি পা অচল। চাকরি চলে যাওয়া, সেই থেকে 'হাউজ হাজব্যান্ড' হয়ে থাকতে থাকতে অতিষ্ট রক্তিম কি বেছে নেবে আত্মহননের পথ? অন্যদিকে পর্ণা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রসেন যে ছোটবেলার সঙ্গী এবং তাঁদের যে অপূর্ণ প্রেমের সম্পর্ক দেখা যাবে, ট্রেলারে মিলেছে সেই ইঙ্গিতও। কীভাবে পর্ণার জীবনে ফিরে আসবে প্রসেন? রক্তিমের সঙ্গে কীভাবে গড়ে উঠবে তাঁর সম্পর্ক? কোন সাংঘাতিক খেলায় মাততে দেখা যাবে প্রসেনকে? সমস্ত উত্তর নিয়ে আসছে 'অযোগ্য', ৭ জুন, প্রেক্ষাগৃহে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

আরও পড়ুুন: Rakhi Sawant: সফল অস্ত্রোপচার! রাখী সবন্তের জরায়ু থেকে বের করা হয়েছে টিউমার, এখন কেমন আছেন?

স্বাভাবিকভাবেই দর্শক ফের একবার প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। একসময়ের হিট এই জুটি বেশ অনেক বছরের বিরতির পর বড়পর্দায় ফিরেছিলেন 'প্রাক্তন' ছবির হাত ধরে। 'অযোগ্য' এই জুটির একসঙ্গে পঞ্চাশতম ছবি। সম্প্রতি এই ছবির প্রথম গান 'তুই আমার হ'বি না' প্রকাশ্যে এসেছে যা দর্শকদের বেশ মনে ধরেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget