এক্সপ্লোর

Prosenjit Weds Rituparna: ফের প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি, প্রকাশ্যে বিয়ের তারিখও!

Prosenjit Weds Rituparna Update: এই বিয়ে রূপোলি পর্দাতেই সীমাবদ্ধ, বাস্তবে দুই তারকাই বিবাহিত। কিন্তু নতুন ছবির নামই 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'

কলকাতা: বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিয়ের দিন ২৫ নভেম্বর (25 November)। গতকাল অর্থাৎ রবিবারই দুই তারকা জানিয়েছিলেন, আজ বিয়ের দিন ঘোষণা করবেন তাঁরা। সেই কথামতো, আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় ঝলমল করে উঠল বিয়ের তারিখ।

তবে এই বিয়ে রূপোলি পর্দাতেই সীমাবদ্ধ, বাস্তবে দুই তারকাই বিবাহিত। কিন্তু নতুন ছবির নামই 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna)। ফেব্রুয়ারি মাসে এই ছবির ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু এই ছবির গল্প বা শ্যুটিং, কোনোকিছু নিয়েই বিস্তারিত জানাননি দুই তারকা। আজ অবশ্য সোশ্যাল মিডিয়ায় কিছুটা আঁচ পাওয়া গেল ছবির। 

আরও পড়ুন: Jacqueline Gets Interim Bail: আর্থিক প্রতারণা মামলায় অন্তর্বর্তী জামিন জ্যাকলিন ফার্নান্ডেজের

মোশন পোস্টার থেকে জানা গেল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও সিদ্ধার্থ কুমার তিওয়ারি নিবেদিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ত্রী গিল, রাহুল কুমার তিওয়ারি ও সিদ্ধার্থ কুমার তিওয়ারি প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৫ নভেম্বর। 

১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় প্রায় একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছিলেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।

এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা। সেখানে লেখা, 'সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget